হোম > জাতীয়

জাতীয় নির্বাচন তদন্ত কমিশনে যুক্ত হলেন ইসির ৩ কর্মকর্তা, কারা তারা

স্টাফ রিপোর্টার

জাতীয় নির্বাচন তদন্ত কমিশনে নির্বাচন কমিশনের (ইসি) তিন কর্মকর্তাকে অন্তর্ভুক্ত করতে মন্ত্রীপরিষদ সচিবকে চিঠি দিল সংস্থাটি।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ইসির জনবল ব্যবস্থাপনা শাখার সিনিয়র সহকারী সচিব মো. নাজমুল কবীর এ চিঠি পাঠিয়েছেন।

জানা গেছে, বিতর্কিত গত তিনিট (২০১৪, ১৮ ও ২৪) জাতীয় সংসদ নির্বাচনের উত্থাপিত অভিযোগ পর্যালোচনা এবং ভবিষ্যতে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে গঠিত তদন্ত কমিশনকে সহায়তা প্রদানের লক্ষ্যে তদন্ত কমিশনে তিন কর্মকর্তাকে সংযুক্ত করেছে ইসি। এর আগে চার কর্মকর্তাকে দায়িত্ব দিয়েছিল ইসি।

এদের মধ্যে তিনজনের দপ্তর পরিবর্তন হওয়ায় অন্য তিন কর্মকর্তাকে অন্তর্ভুক্ত করা হলো।

প্রথমে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট মহাপরিচালক (ভারপ্রাপ্ত), মুহাম্মদ হাসানুজ্জামান, ইসি সচিবালয়ের উপসচিব মো. রফিকুল ইসলাম ও মোহাম্মদ এনামুল হক ছিলেন।

তাদের পরিবর্তে ওই তদন্ত কমিশনে কাজ করবেন উপসচিব মো. আব্দুল মমিন সরকার, মোহাম্মদ মোশাররফ হোসেন ও মো. হেলাল উদ্দিন খান।

দেশের নাগরিককে দুর্বল রেখে রাষ্ট্র কখনও শক্তিশালী হয়ে উঠতে পারে না

ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

শ্রমিকদের বেতন-বোনাস ঈদের ছুটির আগেই পরিশোধের নির্দেশ শ্রমমন্ত্রীর

ঈদযাত্রা সামনে রেখে নতুন রঙে নামানো হচ্ছে পুরোনো লক্কড়ঝক্কড় লঞ্চ

বিপ্লবী হাদিকে হারিয়ে লেখক হাদির বইয়ের চাহিদা তুঙ্গে

কর্মপরিকল্পনা জমা দিতে পারেনি সব মন্ত্রণালয়

ঈদে মহাসড়কে ৭ দিন বন্ধ থাকবে যেসব যানবাহন

যে কারণে রাজধানীতে লোডশেডিং

বাংলাদেশকে সুখবর দিলেন ইরানের রাষ্ট্রদূত

শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করিয়ে অতিথিকে শুভেচ্ছা জানানো সম্পূর্ণ নিষিদ্ধ