হোম > জাতীয়

ঈদযাত্রায় বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু

স্টাফ রিপোর্টার

ছবি: সংগৃহীত

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রি শুক্রবার থেকে শুরু হয়েছে। বাস মালিকদের সংগঠন বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৯ মে এবং তার পরবর্তী তারিখের টিকিট শুক্রবার থেকে সংগ্রহ করা যাচ্ছে। টিকিট বিক্রি চলবে সকাল ৬টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।

এর আগে গত ১৪ মে বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শুভঙ্কর ঘোষ রাকেশ ঈদ উপলক্ষ্যে বাসের অগ্রিম টিকিট বিক্রির ঘোষণা দেন।

তিনি জানান, যাত্রীরা শুক্রবার থেকে অনলাইন এবং সরাসরি কাউন্টার— উভয় মাধ্যমেই টিকিট কিনতে পারবেন। তবে কিছু পরিবহন সংস্থা কেবল অনলাইনে টিকিট বিক্রি করবে।

অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে স্পষ্ট ঘোষণা দিয়ে শুভঙ্কর ঘোষ রাকেশ বলেন, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) নির্ধারিত ভাড়ার তালিকা অনুসরণ করা হবে এবং কোনো অতিরিক্ত ভাড়া নেওয়া হবে না। এ বিষয়ে সব পরিবহন মালিককে নির্দেশনা দেওয়া হয়েছে।

বাণিজ্যে নয়াদিল্লিকে কোনো ছাড় দেবে না ওয়াশিংটন

জিংকসমৃদ্ধ উচ্চ ফলনশীল আমনের নতুন জাত উদ্ভাবন

‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন খালেদা জিয়া

সাংবাদিকদের সমস্যাগুলো চিহ্নিত করে সুনির্দিষ্ট প্রস্তাব দেয়ার আহ্বান তথ্যমন্ত্রীর

৭ দিনে শাহজালালে ২৪৫ ফ্লাইট বাতিল

বাংলাদেশ জিন্দাবাদ বলে আলোচনায় রাষ্ট্রপতি

জ্বালানি তেলের দাম বৃদ্ধির বিষয়ে যা জানাল সরকার

ইনফরমেশন শেয়ারিং-এর গ্লোবাল স্ট্যান্ডার্ড অর্জন করতে হবে: তথ্যমন্ত্রী

জ্বালানি তেল মজুদ না করার আহ্বান মন্ত্রীর

দ্বিপাক্ষিক সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ