হোম > জাতীয়

দেশ ও জাতির সার্বভৌমত্বের প্রশ্নে আপসহীন ছিলেন খালেদা জিয়া: নাহিদ

আতিকুর রহমান নগরী

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশ ও জাতির সার্বভৌমত্বের প্রশ্নে আপসহীন ছিলেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। মঙ্গলবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেছেন।

পোস্টে নাহিদ লেখেন, স্বৈরাচারবিরোধী আন্দোলনে তার সাহসী নেতৃত্ব গণতান্ত্রিক অধিকার আদায়ে এদেশের মানুষকে পথ দেখিয়েছে। নব্বইয়ের গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশে সংসদীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক পরিবেশ পুনরুদ্ধারে রেখেছেন অসামান্য ভূমিকা।

দীর্ঘ রাজনৈতিক জীবনে খালেদা জিয়া বহুবার কারাবরণ করেছেন এবং চড়াই-উৎরাই পার করেছেন মন্তব্য করে এনসিপির এই নেতা আরও লিখেছেন, কিন্তু নিজের রাজনৈতিক আদর্শ ও জনগণের অধিকারের প্রশ্নে তিনি ছিলেন অবিচল। দেশ ও জাতির সার্বভৌমত্বের প্রশ্নে ছিলেন আপসহীন।

নাহিদ লেখেন, বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে বেগম খালেদা জিয়ার অবদান এবং সংগ্রামের স্মৃতি নিশ্চয়ই সংরক্ষিত থাকবে। দেশ ও জনগণের কল্যাণে নিয়োজিত তার দীর্ঘ রাজনৈতিক জীবন ভবিষ্যৎ প্রজন্মের কাছে থাকবে অনুপ্রেরণা হয়ে। আজ তার প্রয়াণে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি দীর্ঘ ও ঘটনাবহুল অধ্যায়ের সমাপ্তি ঘটলো। মহান আল্লাহর কাছে তার রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার ও তার অসংখ্য অনুসারীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

পরিবেশ সংকট মোকাবিলায় তরুণদের সম্পৃক্ত করার আহ্বান তথ্যমন্ত্রীর

আ.লীগের কার্যক্রম নিষিদ্ধই থাকছে, সংসদে বিল পাস

সরকারি হিসাব নিরীক্ষা বিল সংসদে পাস

শিক্ষক-শিক্ষার্থীরা পাবে ‘এডু-আইডি’: সংসদে প্রধানমন্ত্রী

সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তফসিল ঘোষণা

প্রধানমন্ত্রীর সঙ্গে বিমান বাহিনীর প্রধানের সাক্ষাৎ

আজ যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

দুই দেশের মন্ত্রীপর্যায়ের বৈঠকে গুরুত্ব পেতে পারে মামলা প্রসঙ্গ

রিমান্ডে ১/১১-এর কুশীলবদের মুখোশ উন্মোচন লে. জে. খালেদের

২৮ বিচারককে শোকজ করল আইন মন্ত্রণালয়