হোম > জাতীয়

হার্টের রিংয়ে সিন্ডিকেট, হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের অভিযান

স্টাফ রিপোর্টার

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে হার্টের রিং (করোনারি স্টেন্ট) বিক্রি এবং রোগীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়সহ বিভিন্ন অনিয়মের অভিযোগের পরিপ্রেক্ষিতে এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার দুদকের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক মো. তানজির আহমেদ এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ঔষধ প্রশাসন অধিদপ্তর কর্তৃক নির্ধারিত নতুন মূল্য কার্যকর না করে হাসপাতালটিতে হার্টের রিং নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি এবং রোগীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়সহ সেবা প্রদানে বিভিন্ন অনিয়ম ও হয়রানির অভিযোগ পাওয়া যায়। এর পরিপ্রেক্ষিতে দুদক প্রধান কার্যালয়, ঢাকা থেকে এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়।

দুদক জানায়, দুদকের টিম অভিযানকালে এনফোর্সমেন্ট টিম সম্প্রতি হার্টের রিং পরানো হয়েছে এমন রোগীদের ক্ষেত্রে নির্ধারিত নতুন মূল্য অনুযায়ী লেনদেন ও সংশ্লিষ্ট রেকর্ডপত্র দৈবচয়ন ভিত্তিতে সংগ্রহ করে। হাসপাতালে ভর্তি হার্টের রিং পরিহিত রোগীদের কাছ থেকে সেবা প্রদানের ক্ষেত্রে কোনো অনিয়ম বা হয়রানির অভিযোগ রয়েছে কি না, সে বিষয়েও তথ্য সংগ্রহ করে এনফোর্সমেন্ট টিম।

অভিযানে প্রাপ্ত তথ্য এবং সংগৃহীত রেকর্ডপত্র পর্যালোচনা ও বিশ্লেষণ করে এনফোর্সমেন্ট টিম কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে এনফোর্সমেন্ট বিভাগ।

মাদক নির্মূলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শিক্ষা: শিক্ষামন্ত্রী

জাতিসংঘে প্রথম ভাষণে দেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী

চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় কারিকুলাম পরিবর্তনের তাগিদ রাষ্ট্রপতির

লঘুচাপ ঘনীভূত হওয়ার শঙ্কা, সাগরে সতর্কতা

সামাজিক মূল্যবোধ রক্ষা ও গণতন্ত্রকে সুসংহত করতে কর আইনজীবীদের প্রতি রাষ্ট্রপতির আহ্বান

জুলাই সনদ যেভাবে সই হয়েছে, সেভাবেই বাস্তবায়ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

হামে বাদ পড়া শিশুদের টিকাদান শুরু ২৬ সেপ্টেম্বর

এ ভূখণ্ড কখন বাসযোগ্য হবে, অপ্রতিম হত্যার পর আহমাদুল্লাহর প্রশ্ন

চব্বিশের শহীদ পরিবার ও আহতদের পুনর্বাসনে রাষ্ট্রের সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত থাকবে

রাষ্ট্রপতির সঙ্গে কোস্টগার্ড মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ