হোম > জাতীয়

রপ্তানির আড়ালে অর্থ পাচারের অভিযোগ ভিত্তিহীন: প্রতিমন্ত্রী শরীফুল

স্টাফ রিপোর্টার

ছবি: সংগৃহীত।

বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম বলেছেন, আগামীর সময় পত্রিকায় প্রকাশিত ‘রপ্তানির আড়ালে অর্থ পাচার’ শীর্ষক প্রতিবেদনে তার সম্পর্কে যে তথ্য উপস্থাপন করা হয়েছে, তা সম্পূর্ণ কাল্পনিক, মনগড়া, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।

সোমবার ওই সংবাদের প্রতিক্রিয়ায় প্রতিমন্ত্রী জানান, প্রতিবেদনে তাকে বেস্ট লেদার কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে উল্লেখ করা হয়েছে, যা সঠিক নয়। তিনি ওই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক নন এবং কখনো ছিলেনও না।

তবে তিনি বলেন, বেস্ট লেদার কোম্পানি লিমিটেডের একজন পরিচালক হিসেবে তার সম্পৃক্ততা রয়েছে। কিন্তু প্রতিষ্ঠানের বিরুদ্ধে অর্থ পাচারের যে অভিযোগ প্রতিবেদনে উত্থাপন করা হয়েছে, তার কোনো বাস্তব ভিত্তি নেই।

শরীফুল আলমের দাবি, এ বিষয়ে প্রকাশিত তথ্য মিথ্যা ও বিভ্রান্তিকর। তাঁর ব্যক্তিগত ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যেই এ ধরনের তথ্য প্রচার করা হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, কোনো ধরনের যাচাই-বাছাই ছাড়াই তার নাম জড়িয়ে এমন প্রতিবেদন প্রকাশ করা দুঃখজনক। প্রতিবেদনে উত্থাপিত অভিযোগের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই বলেও তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, প্রকাশিত প্রতিবেদনে ভুল তথ্য উপস্থাপন করা হয়েছে। তাই সংশ্লিষ্ট পত্রিকাকে তাদের নিজ দায়িত্বে ভুল স্বীকার করে সংশোধনী প্রকাশ করতে হবে। যে স্থানে এবং যে গুরুত্বের সঙ্গে মূল প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে, একই স্থানে ও সমান গুরুত্ব দিয়ে সংশোধনী প্রকাশেরও দাবি জানান তিনি।

এ ধরনের ভিত্তিহীন ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের ঘটনায় তিনি প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন বলেও জানান।

এমএমআর

অধিদপ্তরের কাছে পাত্তাই পাচ্ছে না স্বাস্থ্য মন্ত্রণালয়

সংসদ ভবন প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখা ও সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর

পঞ্চবটি-মুক্তারপুর দোতলা সড়ক পরিদর্শনে মন্ত্রী, দিলেন মান নিশ্চিতের নির্দেশ

স্বপ্ন বাস্তবায়নে লক্ষ্য নির্ধারণ ও কঠোর পরিশ্রম জরুরি: প্রতিমন্ত্রী হাবিব

প্রশ্ন ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাত কাটাচ্ছেন প্রতিমন্ত্রী আমিনুল হক

চিংড়ি রপ্তানিতে গুণগত মান নিশ্চিত করতে হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্য

বিদেশে কর্মসংস্থানের জন্য চালকদের দক্ষ করে তুলতে হবে: প্রবাসীকল্যাণমন্ত্রী

জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে সতর্কতামূলক লেবেল চালুর দাবি

প্রতিবন্ধী ব্যক্তিরাই সমাজে সবচেয়ে বেশি অবহেলিত: জামায়াত এমপি