হোম > জাতীয়

সমাজকল্যাণমন্ত্রীর মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের মা মরহুমা বেগম জেবুন নেছার রুহের মাগফিরাত কামনায় রাজধানীতে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বাদ আছর রাজধানীর গুলশানের কেন্দ্রীয় আজাদ মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ, সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু, পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি, সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাস, সংসদ সদস্য এম এ মালেক, প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমেদ, জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ এবং ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর সভাপতি ডা. হারুন আল রশীদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

পারিবারিক উদ্যোগে আয়োজিত এ দোয়া মাহফিলে মরহুমার আত্মীয়-স্বজন, শুভানুধ্যায়ী, রাজনৈতিক সহকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মাহফিলে পবিত্র কোরআন তেলাওয়াত, মিলাদ ও বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে মরহুমা বেগম জেবুন নেছার রুহের মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।

উল্লেখ, গত ৬ মে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম জেবুন নেছা ইন্তেকাল করেন। পরে ময়মনসিংহ ও দিনাজপুরে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এএস

স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে মালয়েশিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

সাড়ে ৬ হাজার ভুয়া মুক্তিযোদ্ধার গেজেট বাতিলের সুপারিশ জামুকার

গুম প্রতিরোধে ভালো আইন আনার প্রতিশ্রুতি রাখেনি সরকার

রাষ্ট্রপতি নির্বাচন দলীয়করণের বিরুদ্ধে ৫৭ বিশিষ্ট ব্যক্তির বিবৃতি

চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলায় নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ মহড়া

উপজেলা হাসপাতালে বিশেষায়িত চক্ষুসেবা চালুর পরিকল্পনা সরকারের

শিল্পের বড় চ্যালেঞ্জ গ্যাস-বিদ্যুতের সংকট: বিকেএমইএ

সারের সংকট নেই, বরং চাহিদার অতিরিক্ত মজুত আছে: কৃষিমন্ত্রী

ডিজিটাল ইকোসিস্টেম গড়ে তুলতে সম্মিলিত পদক্ষেপের আহ্বান আইসিটিমন্ত্রীর

মির্জা ফখরুল ও অলি আহমদের মধ্যে ভোট বৃহস্পতিবার