হোম > জাতীয়

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিলুপ্ত করুন: এবি জুবায়ের

আতিকুর রহমান নগরী

জুলাই আগস্ট গণঅভ্যূত্থানে নেতৃত্ব দেওয়া সংগঠক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সাবেক সমন্বয়ক ও জুলাই ঐক্যের সংগঠক বলেছেন, ৫ আগস্টের পর সংগঠনটির যত জায়গায় যত কমিটি আছে সব বাদ দিতে হবে। স্থগিত নয়, একদম বিলুপ্ত।

রোববার রাতে এবি জুবায়ের নিজের ফেসবুকে এই দাবি জানান।

ফেসবুকে তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‌‘বেস্ট সল্যুশন হবে সমস্ত কার্যক্রম বন্ধ করে দিয়ে প্লাটফর্মটাকে আর্কাইভ করে রাখা। এবং সেটা হতে হবে অবশ্যই অভ্যুত্থানের সময়ে যেই ফরম্যাটে ছিলো ঠিক সেই একই ফরম্যাটে। এর বাইরে ৫ অগাস্টের পরে যত রদবদল হইসে সব বাদ। যত জায়গায় যত কমিটি হইসে সব বাদ। স্থগিত না, একদম বিলুপ্ত।’

তিনি বলেন, ‘অভ্যুত্থানকালীন ১৫৮ জন কেন্দ্রীয় সমন্বয়ক প্যানেল নিয়ে গঠিত সেই আদি এবং আসল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্লাটফর্মটাকে বিপ্লবের প্রতীক হিসেবে ভবিষ্যতের জন্য সংরক্ষণ করে রাখতে হবে এবং পুরো ব্যাপারটা হতে হবে রাষ্ট্রীয়ভাবে। নতুন করে কাউকে চেতনার ব্যাবসা খুলে বসবার সুযোগ দেয়ার প্রয়োজন নাই। যা গেছে গেছে!’

জুবায়ের বলেন, ‌‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বাংলাদেশের সকল স্তরের মানুষের ভালোবাসা পেয়েছে। বিএনপি, জামায়াত, চরমোনাই, হেফাজত দল-মত নির্বিশেষে সবাই এসে জড়ো হয়েছিলো এই ব্যানারের পেছনে। এই ভালোবাসা আর পায়ে ঠেলে দিয়েন না। সংরক্ষণের ব্যবস্থা করেন।’

ফেনীর পথে প্রধানমন্ত্রী

সশস্ত্র বাহিনীকে আধুনিক প্রতিরক্ষা সরঞ্জামে সজ্জিত করার সুপারিশ

জলবায়ু পরিবর্তন মোকাবিলা সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার: প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণে প্রযুক্তিগত সহায়তায় এআই অ্যাপ ‘মাইট্রি’

তরুণদের এআই ও রোবটিক্স গবেষণায় প্রধানমন্ত্রীর সমর্থনের আশ্বাস

৪৯তম বিসিএসে নিয়োগ পেলেন যারা

৪৯তম বিসিএসে শিক্ষা ক্যাডারে নিয়োগ পেলেন ৬১১ জন

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে-স্কেল নিয়ে যা জানাল মন্ত্রণালয়

দেশের সব বেসরকারি দাখিল-আলিম মাদরাসার কমিটি পুনর্গঠনের নির্দেশ

৪৩ কোটি টাকা আত্মসাৎ: পিকে হালদারসহ ১৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা