হোম > জাতীয়

আফগানিস্তানের ভূমিকম্প নিয়ে মিজানুর রহমান আজহারীর বার্তা

আতিকুর রহমান নগরী

আফগানিস্তানের ভূমিকম্প নিয়ে বার্তা দিয়েছেন জনপ্রিয় ইসলামি চিন্তাবিদ ও বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারী। সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এ বার্তা দেন।

মাওলানা মিজানুর রহমান আজহারী বলেন, হে আল্লাহ! আফগানিস্তানের ভূমিকম্পে নিহত ভাই-বোনদেরকে শহীদ হিসেবে কবুল করুন, আহতদেরকে দ্রুত সুস্থ করুন, তাদের পরিবারবর্গকে ধৈর্য ধারণ করার শক্তি দিন এবং সকল প্রকার বিপদ-আপদ থেকে আমাদের হেফাজত করুন।

ভয়াবহ এক ভূমিকম্প আঘাত করেছে মধ্য-দক্ষিণ এশিয়ার দেশ আফগানিস্তানকে। গত রাতে দেশটির পূর্বাঞ্চলে আঘাত হানা স্মরণকালের অন্যতম ভয়াবহ এ ভূমিকম্পে এরই মধ্যে ৮০০ অতিক্রম করেছে নিহতের সংখ্যা। সেইসঙ্গে আড়াই হাজারেরও বেশি মানুষ আহত হয়েছেন ধ্বংসাত্মক এ ভূকম্পনে।

মাত্রই গত সপ্তাহে বন্যার কবলে পড়ে আফগানিস্তানের একই অঞ্চল। এখনও সেই বন্যার ক্ষয়ক্ষতি সামলে উঠতে পারেননি দুর্যোগ কবলিত মানুষ। এরই মধ্যে এমন ভয়াবহ দুর্যোগ নাড়া দিয়েছে পুরো বিশ্বকে।

মামুনুল হক ইস্যু: ওলিপুরীর খোলা চিঠির জবাব দিলেন পীর সাহেব দেওনাসহ তিন শীর্ষ আলেম

দেশে ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু

মালয়েশিয়াগামী কর্মীদের জন্য সুখবর দিলেন প্রবাসী কল্যাণমন্ত্রী

গোপালগঞ্জের এসপিসহ পুলিশের উচ্চপর্যায়ের পাঁচ কর্মকর্তা বদলি

জলবায়ু সম্মেলনে উপকূলের সংকট ও শিশু-তরুণদের অধিকার তুলে ধরলেন তিন বাংলাদেশি

চলতি সপ্তাহেই জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ

রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলম ৪ দিনের রিমান্ডে

দেশে ফ্যাসিবাদ ফেরার আশঙ্কা ঠেকাতে শিল্পী-কলাকুশলীদের সোচ্চার থাকার আহ্বান

গাজীপুর-সাভার-আশুলিয়াতে ৭০টির বেশি কারখানা বন্ধ ঘোষণা

গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন