হোম > জাতীয়

মক্কা জোটে ঢাকার অন্তর্ভুক্তি নিয়ে সৌদি ও তুরস্ক ইতিবাচক, ঝুঁকি দেখছেন না প্রতিমন্ত্রী

আমার দেশ অনলাইন

মক্কা প্রতিরক্ষা জোটে বাংলাদেশের অন্তর্ভুক্তির বিষয়ে সৌদি আরব ও তুরস্ক ইতিবাচক অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। একই সঙ্গে এ জোটে বাংলাদেশের যুক্ত হওয়ার ক্ষেত্রে ঢাকা কোনো ধরনের ঝুঁকি দেখছে না বলেও জানিয়েছেন তিনি।

রোববার সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বর্তমানে সর্বোচ্চ পর্যায়ের কৌশলগত অবস্থানে রয়েছে উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এরই অংশ হিসেবে দুদেশের মধ্যে কূটনৈতিক ও প্রতিরক্ষা সংলাপ শুরু হতে যাচ্ছে। তবে সংলাপের দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি।

মক্কা প্রতিরক্ষা জোটে বাংলাদেশের অন্তর্ভুক্তির বিষয়ে তিনি বলেন, সৌদি আরব ও তুরস্ক এ বিষয়ে ইতিবাচক মনোভাব দেখিয়েছে। বাংলাদেশও বিষয়টি নিয়ে কোনো ঝুঁকি দেখছে না।

চীনের সঙ্গে সম্পর্কের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্ক এখন সর্বোচ্চ পর্যায়ের কৌশলগত সম্পর্কে উন্নীত হয়েছে। এই সম্পর্কের ধারাবাহিকতায় দুদেশের মধ্যে কূটনৈতিক ও প্রতিরক্ষা সংলাপ শুরু হবে। তবে এ সংলাপ কবে অনুষ্ঠিত হবে, সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

কারিগরি শিক্ষা ও দক্ষতা উন্নয়নে বাংলাদেশ-চীন ৯ দফা সহযোগিতায় সম্মত

সমাজে শান্তির পরিবেশ নিশ্চিত করা জরুরি: প্রধানমন্ত্রী

৯ মাসে প্রধানমন্ত্রীকে ঘিরে ৪১০টি অপতথ্য ছড়ানো হয়েছে: প্রেস সচিব

হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস

সাবেক সেনা কর্মকর্তা গুলশান আরা ও দেবাশীষ কারাগারে

ফল প্রকাশ পর্যন্ত নিয়োগ প্রক্রিয়া তদারকি করবেন প্রতিমন্ত্রী

জাতীয় প্রতিযোগিতার সেরা তরুণদের জাতিসংঘের সদর দপ্তরে পাঠানো হবে: মাহ্দী আমিন

ডেঙ্গুতে আরো ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৮১

হামের উপসর্গ নিয়ে আরো ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১২১০

দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের