হোম > জাতীয়

৪৪৬ কোটি ৪২ লাখ টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ

দুদকের জালে মুস্তফা কামালের পরিবার

স্টাফ রিপোর্টার

সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ও তার পরিবারের নামে ১৬৭ কোটি ৫৬ লাখ টাকার অবৈধ সম্পদ ও ৮৫০ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগে ৪ মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় সংস্থাটির প্রধান কার্যালয়ে দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।

প্রথম মামলায় আ হ ম মুস্তফা কামাল ক্ষমতার অপব্যবহার করে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে সঙ্গতিবিহীন ২৭ কোটি ৫২ লাখ টাকার বেশি সম্পদের মালিকানা অর্জনের অভিযোগ রয়েছে। এ ছাড়া নিজ নামে ও প্রতিষ্ঠানের নামে বিভিন্ন ব্যাংকে পরিচালিত ৩২টি হিসাবে মোট ৪৪৬ কোটি ৪২ লাখ টাকার বেশি সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়েছে।

দ্বিতীয় মামলায় স্ত্রী কাশমিরি কামাল ও স্বামী আ হ ম মুস্তফা কামালকে আসামি করা হয়েছে। মামলায় তাদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে প্রভাব ও আর্থিক সহায়তায় জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৪৪ কোটি ১১ লাখ টাকার বেশি সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। এ ছাড়া তার বিরুদ্ধে ২৬ কোটি ৬৪ লাখ টাকার বেশি সন্দেহজনক লেনদেনের অভিযোগ রয়েছে।

তৃতীয় মামলায় কাশফি কামাল ও তার বাবা আবু হেনা মোহাম্মদ মুস্তফা কামালকে আসামি করা হয়েছে। মামলায় কাশফি কামালের নামে ৩১ কোটি ৭৮ লাখ টাকার বেশি জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ পাওয়া যায়। এ ছাড়া তিনি নিজ ও ব্যবসায়িক ৩৮ টি অ্যাকাউন্টে মোট ১৭৭ কোটি ৪৮ লাখ টাকার বেশি সন্দেহজনক লেনদেন করেছেন।

চতুর্থ মামলায় নাফিসা কামালের নামে ৬২ কোটি ১৪ লাখ টাকার বেশি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ পাওয়া যায়। এ ছাড়া তার নামে ব্যক্তিগত ও ব্যবসায়িক ১৭টি অ্যাকাউন্টের মাধ্যমে মোট ১৯৯ কোটি ২৩ লাখ টাকার বেশি সন্দেহজনক লেনদেন করেছেন।

তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন মানিলন্ডারিং প্রতিরোধ আইনে মামলা দায়ের হয়েছে।

দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে সফলভাবে রিং পরানো সম্পন্ন

সংসদে হাসিনাকে নিয়ে যা বললেন রুমিন ফারহানা

প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দিন থেকেই দেশে শিক্ষা শেষ: এমপি মনিরুল

ভোলা নর্থ-৩ কূপে পরীক্ষামূলক গ্যাস উত্তোলন শুরু

এমপি নুসরাতের বাড়িতে আগুনের তদন্ত প্রতিবেদন কবে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

মুফতি আমির হামজাকে ঘিরে সংসদে উত্তেজনা, সদস্যদের যে বার্তা দিলেন স্পিকার

নতুন প্রজন্মকে রাজনীতি ও রাষ্ট্র পরিচালনায় আগ্রহী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

বাড়িতে আগুনের ঘটনায় আমি দুইবার আহত হয়েছি: সংসদে এমপি নুসরাত

হাতকড়া ছাড়া জিয়াউলের আদালতে হাজিরা, সংসদে যা বললেন ইলিয়াস আলীর স্ত্রী

গোপালগঞ্জে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে নতুন ডিসি-এসপি