হোম > জাতীয়

প্রধান উপদেষ্টাকে গুজবে কান না দেওয়ার অনুরোধ সেনাপ্রধানের

স্টাফ রিপোর্টার

চারদিকে ছড়িয়ে পড়া গুজবে কান না দিতে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের প্রতি অনুরোধ জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ অনুরোধ করেন।

সোমবার প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন সেনাপ্রধান। বৈঠকে প্রধান উপদেষ্টা বর্তমান পরিস্থিতিতে বেসামরিক প্রশাসনকে সহায়তা করার ক্ষেত্রে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে আলোচনা করেন।

তিনি আইন-শৃঙ্খলা রক্ষায় অব্যাহত ভূমিকা পালনের জন্য সেনাবাহিনীকে ধন্যবাদ জানান বলেও প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান উপদেষ্টা নির্বাচনের আগে আগামী মাসগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকার ওপর গুরুত্বরোপ করেন।

তিনি বলেন, তিনি জাতির কাছে একটি সুন্দর নির্বাচনের জন্য অঙ্গীকার ব্যক্ত করেছেন। নির্বাচন হবে আন্তর্জাতিক মানের ভোটার উপস্থিতিসহ নতুন এবং মহিলা ভোটারদের অংশগ্রহণ ও নিরাপত্তা নিশ্চিত হবে।

জেনারেল ওয়াকার-উজ-জামান প্রধান উপদেষ্টাকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি তার পূর্ণ সহযোগিতার কথা ব্যক্ত করেন।

প্রধান উপদেষ্টাকে চারপাশে ছড়িয়ে পড়া গুজবে কান না দেওয়ার অনুরোধ জানিয়ে তিনি বলেন, সরকারকে তার সকল উদ্যোগ এবং কর্মসূচিতে সফল করতে সেনাবাহিনী প্রতিশ্রুতিবদ্ধ।

মামুনুল হক ইস্যু: ওলিপুরীর খোলা চিঠির জবাব দিলেন পীর সাহেব দেওনাসহ তিন শীর্ষ আলেম

দেশে ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু

মালয়েশিয়াগামী কর্মীদের জন্য সুখবর দিলেন প্রবাসী কল্যাণমন্ত্রী

গোপালগঞ্জের এসপিসহ পুলিশের উচ্চপর্যায়ের পাঁচ কর্মকর্তা বদলি

জলবায়ু সম্মেলনে উপকূলের সংকট ও শিশু-তরুণদের অধিকার তুলে ধরলেন তিন বাংলাদেশি

চলতি সপ্তাহেই জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ

রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলম ৪ দিনের রিমান্ডে

দেশে ফ্যাসিবাদ ফেরার আশঙ্কা ঠেকাতে শিল্পী-কলাকুশলীদের সোচ্চার থাকার আহ্বান

গাজীপুর-সাভার-আশুলিয়াতে ৭০টির বেশি কারখানা বন্ধ ঘোষণা

গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন