হোম > জাতীয়

মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে খালেদা জিয়ার বিদেশ যাত্রা স্থগিত: ডা. জাহিদ

স্টাফ রিপোর্টার

ফাইল ছবি

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসায় নিয়োজিত ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন জানিয়েছেন, মেডিকেল বোর্ডের পরামর্শে আপাতত খালেদা জিয়ার বিদেশ যাত্রা স্থগিত রাখা হয়েছে।

শনিবার দুপুরে বসুন্ধরা এভারকেয়ার হাসপাতালের সামনে জরুরি সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী আমরা বিদেশে নেওয়ার বিষয়ে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম। কাতারের এয়ার অ্যাম্বুলেন্স কারিগরি ত্রুটির কারণে আসতে পারেনি—এটা যেমন সত্য, অন্যদিকে বোর্ড মনে করেছে এই মুহূর্তে তাঁর ফ্লাই করা সঠিক হবে না। তাই বিদেশে নেওয়ার ক্ষেত্রে কিছুটা বিলম্ব হচ্ছে।’

তিনি আরো বলেন, ‘ভবিষ্যতে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থাই নির্ধারণ করবে, কখন তাঁকে বিদেশে নেওয়া যাবে। আমাদের মেডিকেল অ্যাম্বুলেন্স সবসময় প্রস্তুত রয়েছে।’

ডা. জাহিদ জানান, খালেদা জিয়ার চিকিৎসায় দেশি-বিদেশি বিশেষজ্ঞরা যুক্ত আছেন এবং পুরো চিকিৎসা প্রক্রিয়া তদারকি করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সমন্বয় করছেন ডা. জুবায়দা রহমান।

সোশ্যাল মিডিয়ায় ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর বিষয়েও সতর্ক করে তিনি বলেন, ‘খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে নানা গুজব ছড়ানো হচ্ছে। অনুরোধ করব—দয়া করে গুজব ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করবেন না।’

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘এর আগেও প্রতিকূল অবস্থা থেকে আল্লাহর অশেষ রহমতে খালেদা জিয়া সুস্থ হয়েছেন। মেডিকেল বোর্ড অত্যন্ত আশাবাদী, এবারও তিনি সুস্থ হয়ে উঠবেন। বিদেশ যাত্রার জন্য আমাদের সব প্রস্তুতি রয়েছে।’

বন্ধ ও লোকসানি কারখানা সচলে বিনিয়োগকারীদের পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর

রোববার মালয়েশিয়ার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী

বিচার বিভাগের বাজেট বাড়ানোর দাবি, সমর্থনে আইনমন্ত্রী ও প্রধান বিচারপতি

শাহজালালের (রহ.) মাজারে দানব্যবস্থায় স্বচ্ছতার উদ্যোগ, প্রশংসায় ভাসছে প্রশাসন

শিক্ষার্থীদের স্বার্থে ১০ শতাংশ কর প্রত্যাহার দাবি বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির

ইবতেদায়ী শিক্ষকদের কষ্টের কথা শিক্ষামন্ত্রীর কাছে তুলে ধরলেন এমপি এজাজ

ফের বৃষ্টি কমে বাড়বে ভ্যাপসা গরম

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নতুন চেয়ারম্যান ব্যারিস্টার আব্দুস সালাম

প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্নামেন্টে ৬৫ হাজারের বেশি স্কুল অংশগ্রহণ করেছে

পাবনা-ঢাকা রুটে সরাসরি ট্রেন চলাচল শুরু হচ্ছে আগস্টে