হোম > জাতীয়

এবার কর্মবিরতির ঘোষণা পল্লী বিদ্যুৎ কর্মচারীদের

বিশেষ প্রতিনিধি

সারা দেশে কর্মবিরতির ঘোষণা দিয়েছেন পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা। অভিন্ন চাকরিবিধি বাস্তবায়ন, হয়রানি বন্ধ, মামলা প্রত্যাহারসহ সাত দফা দাবিতে সারা দেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা মঙ্গলবার থেকে কর্মবিরতি পালন করবেন বলে জানিয়ে দেন তারা।

পল্লী বিদ্যুৎ এসোসিয়েশনের সভাপতি প্রকৌশলী তাজুল ইসলাম সোমবার কেন্দ্রীয় শহীদ মিনারে এ কর্মসূচি ঘোষণা করেন। তাজুল ইসলাম জানান, সারা দেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির ৪৫ হাজার কর্মকর্তা-কর্মচারী আমাদের এ আন্দোলনে যুক্ত রয়েছেন। আমরা কয়েকদিন ধরে আন্দোলন করে যাচ্ছি। সরকারের পক্ষ থেকে এখনও পর্যন্ত আমাদের এ দাবি দাওয়া পূরণে কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

দাবিগুলো উত্থাপন করে তাজুল ইসলাম জানান, 'আমরা পল্লী বিদ্যুৎ সমিতির কর্মীদের ফ্যাসিবাদী কায়দায় দমন-পীড়নের মাধ্যমে কর্মপরিবেশ অস্থিতিশীলকারী, অত্যাচারী আরইবি চেয়ারম্যানের অপসারণ চাই। এক ও অভিন্ন চাকরিবিধি বাস্তবায়নের মাধ্যমে আরইবি-পবিস একীভূতকরণ অথবা দেশের অন্যান্য বিতরণ সংস্থার ন্যায় পুনর্গঠন করতে হবে। মিটার রিডার কাম মেসেঞ্জার, লাইন শ্রমিক এবং পৌষ্য কর্মীদের চাকরি নিয়মিতকরণ।'

হয়রানিমূলক মামলা প্রত্যাহারপূর্বক চাকরিচ্যুতদের স্বপদে পুনর্বহালের দাবিও জানান এসোসিয়েশনের সভাপতি তাজুল ইসলাম। তিনি বলেন, 'গ্রাহক সেবার স্বার্থে লাইনক্রুসহ সব হয়রানি ও শাস্তিমূলক বদলি আদেশ বাতিল এবং বরখাস্ত ও সংযুক্ত কর্মীদের অবিলম্বে পদায়ন করতে হবে। জরুরি সেবায় নিয়োজিত কর্মীদের আন্তর্জাতিক নিয়মানুযায়ী নির্দিষ্ট কর্মঘণ্টা/শিফটিং ডিউটি বাস্তবায়নের জন্য অতিদ্রুত জনবলের ঘাটতি পূরণ করতে হবে।'

তিনি বলেন, 'পূর্ণাঙ্গ সংস্কার না হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন বোর্ড গঠন করে পল্লী বিদ্যুৎ সমিতির কার্যক্রম পরিচালিত করতে হবে।'

আইনের ফাঁকফোকরে পার পেয়ে যাচ্ছে মাদক কারবারি ও ছিনতাইকারীরা

জ্বালানি সংকট মেটাতে বিকল্প উৎস খুঁজছে সরকার

অর্থ নয়ছয়ের সুযোগ কম, আগ্রহ নেই কর্মকর্তাদের

স্বাভাবিক ছন্দে আদ্-দ্বীন, বাড়ছে রোগীর চাপ

অর্থ নয়ছয়ের সুযোগ কম আগ্রহ নেই কর্মকর্তাদের

বিকল্প জ্বালানিতেই মুক্তি দেখছে সরকার ও বেসরকারি খাত

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে আবারো হাসিনা প্রসঙ্গ

আগামীর রাজনীতিতে জ্ঞানের বিকাশ জরুরি: আইনমন্ত্রী

‘শুধু মাধবীর জন্য’ গ্রন্থে বাংলাদেশ ও গণতন্ত্র রক্ষার আকুতি: চিফ হুইপ

শিক্ষা মন্ত্রণালয়কে ইবাদতের মন্ত্রণালয় মনে করি: শিক্ষামন্ত্রী