হোম > জাতীয়

অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার আরও ৫৩২

স্টাফ রিপোর্টার

যৌথবাহিনী পরিচালিত অপারেশন ডেভিল হান্টে একদিনে আরও ৫৩২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার পুলিশ সদরদফতর থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয় ।

এতে জানানো হয়, ‘অপারেশন ডেভিল হান্ট’ ও অন্যান্য অপরাধে মঙ্গলবার রাত থেকে বুধবার পর্যন্ত ১ হাজার ৫৮৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে অপারেশন ডেভিল হান্টে ৫৩২ জন এবং অন্যান্য মামলা ও ওয়ারেন্টমূলে ১ হাজার ৫১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

একদিনে অপারেশন ডেভিল হান্টে বিদেশি ‍পিস্তল, ম্যাগাজিন, স্টিলের চাপাতি, স্টিলের জং ধরা ছুরি ও স্টিলের কিরিচ একটি করে এবং দুটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়।

গত ৭ ফেব্রুয়ারি পতিত স্বৈরশাসক শেখ হাসিনার সরকারের সাবেক মন্ত্রী এবং ভারতে পলাতক আ.ক.ম. মোজাম্মেলের বাড়িতে হামলার শিকার হন প্রায় ৩০ জন সাধারণ শিক্ষার্থী। বিষয়টি নিয়ে সারাদেশে তোলপাড় শুরু হয়।

এ ঘটনার পরদিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে ওইদিন রাত ১২টা থেকে দেশ জুড়ে যৌথ বাহিনী অপারেশন ডেভিল হান্ট শুরুর কথা জানানো হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে যাদের বেশিরভাগই ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সদস্য।

জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর নেতৃত্ব দিতে চায় বাংলাদেশ

আড়াই মাসে ৮২ কোটি টাকার মাদক ও চোরাই পণ্য জব্দ

ফুচকার টকে বিষাক্ত ইন্ডাস্ট্রিয়াল সাইট্রিক অ্যাসিড

অব্যবস্থাপনায় মুখ ফেরাচ্ছেন পর্যটকেরা

শাহজালালে ১৮৯ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২৩ হাজারের বেশি যাত্রী

আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সারের ডিলার নিয়োগ নিয়ে সংসদে হট্টগোল

বাংলাদেশ রুটে বিমান ভাড়া কমানো ও যাত্রীসেবার মান বাড়ানোর নির্দেশ বেবিচকের

গাড়ির জানালা দিয়ে ছোঁ মেরে আসিফ নজরুলের ফোন নিয়ে গেল ছিনতাইকারী

এরদোয়ানের নৈশভোজে সস্ত্রীক প্রধানমন্ত্রী তারেক রহমান

বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের ১৭৭ সশস্ত্র ও পুলিশ সদস্যের আত্মত্যাগ