হোম > জাতীয়

দেশব্যাপী আরো ৯০ জন পর্যবেক্ষক ইউরোপীয় ইউনিয়নের

স্টাফ রিপোর্টার

ছবি: সংগৃহীত

আসন্ন নির্বাচনে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশন (ইইউ-ইওএম) সারা দেশের ৬৪ জেলায় ৯০ জন অস্থায়ী পর্যবেক্ষক মোতায়েন করেছে, যারা নির্বাচনের দিনের সব কার্যক্রম পর্যবেক্ষণ করবেন।

মঙ্গলবার রাজধানী ঢাকার হোটেল কন্টিনেন্টালে সকালে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে ইইউ-ইওএমের প্রধান ইভার্স ইজাবস এসব তথ্য জানান।

তিনি জানান, এসব স্বল্পমেয়াদি পর্যবেক্ষক ভোটকেন্দ্র খোলা, ভোটগ্রহণ, ভোটকেন্দ্র বন্ধ, ব্যালট গণনা এবং ফলাফল তালিকাভুক্তির বিষয়টি পর্যবেক্ষণ করবেন।

স্বল্পমেয়াদি পর্যবেক্ষকদের এই নিয়োগ মূলত পূর্বের ৫৬ জন দীর্ঘমেয়াদি পর্যবেক্ষকের কাজেরই একটি ধারাবাহিকতা।

উল্লেখ্য যে আগামী ১৪ ফেব্রুয়ারি ঢাকায় অনুষ্ঠিত একটি সংবাদ সম্মেলনে তারা নির্বাচনের ওপর প্রাথমিক মূল্যায়ন প্রতিবেদন প্রকাশ করবে বলেও জানিয়েছে সংস্থাটির প্রধান ইভার্স ইজাবস।

বিএনপি সবসময় ঐক্যবদ্ধতার রাজনীতিতে বিশ্বাসী: সমাজকল্যাণমন্ত্রী

আমরা শুধু বাঙালি নই, আমরা বাঙালি মুসলমান: মাহমুদুর রহমান

বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি: মাহদী আমিন

প্রাণিসম্পদ পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র গড়ে তোলা হবে: প্রাণিসম্পদমন্ত্রী

দেশে সারের কোনো ঘাটতি নেই: ত্রাণমন্ত্রী

মহানবীর (সা.) আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর

ছয় মাসে চট্টগ্রামে বন্ধ ৫০ কারখানা, কারণ কী

মানদণ্ড পূরণে ব্যর্থ, বাজার থেকে ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ

দক্ষিণ কোরিয়ার ভিসা আবেদন প্রক্রিয়া সহজ করতে ঢাকায় চালু হচ্ছে আলাদা সেন্টার

বিমানে অসুস্থতাবোধ, জরুরি অবতরণের আগেই না ফেরার দেশে চট্টগ্রামের ছানোয়ারা