হোম > জাতীয়

সীমান্তে হত্যার শিকার ফেলানীর নামে জাবিতে হলের নামকরণ

বিশ্ববিদ্যালয় রিপোর্টার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম পরিবর্তন করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্তৃক হত্যার শিকার শহীদ ফেলানী খাতুনের নামে নামকরণ করা হয়েছে।

শুক্রবার (৫ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বি এম আজিজুর রহমান মুকুল বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে শেখ পরিবারের নামে থাকা চার হলের নতুন নামকরণ করা হয়েছে গতকাল সিন্ডিকেটে। সিন্ডিকেট মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী শেখ রাসেল হলের পরিবর্তিত নাম নবাব সলিমুল্লাহ হল, শেখ হাসিনা হলের পরিবর্তিত নাম জুলাই চব্বিশ জাগরণী হল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের পরিবর্তিত নাম শেরে বাংলা এ কে ফজলুল হক হল ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব হলের নতুন নাম শহীদ ফেলানী খাতুন হল রাখা হয়েছে।

এরআগে ছয় মাস আগে শিক্ষার্থীদের দাবির মুখে শেখ পরিবারের নামে থাকা ছয়টি হলে নাম স্থগিত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

পদ্মা হাসপাতালে অবহেলায় শিশু মৃত্যুর অভিযোগ, যা জানাল স্বাস্থ্য অধিদপ্তর

জজ মিয়া হত্যা মামলায় আরও ৫ জন গ্রেপ্তার

বিদ্যুতে লোপাট: ২,৮৯,৯৪৯ কোটি টাকা ক্যাপাসিটি চার্জ পরিশোধ

কটূক্তির অভিযোগ এনে ডিএজির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রুমিন ফারহানার

ঢাকায় বহিরাগত সন্ত্রাসীদের ঠেকাতে সতর্ক থাকার নির্দেশ ডিএমপি কমিশনারের

বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, ঘূর্ণিঝড়ের শঙ্কা

দেশে আরো একটি সরকারি বিশ্ববিদ্যালয় হচ্ছে

জিন্নাহর ছবি ভেঙে তৈয়ব বললেন, ‘এটা শেখ মুজিব ও ভাসানীর বাংলাদেশ’

মঙ্গলবার থেকে শিল্পে গ্যাসের সরবরাহ আগের অবস্থায় ফিরবে: প্রধানমন্ত্রী

নবম পে-স্কেলের গেজেট কবে, আলোচনায় তিন তারিখ