হোম > জাতীয়

পুলিশে শৃঙ্খলা ফেরায় সেনাবাহিনী প্রত্যাহার করা হচ্ছে

সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী

আমার দেশ অনলাইন

ছবি: ভিডিও থেকে নেওয়া

পুলিশ বাহিনীতে শৃঙ্খলা ফেরার কারণে সেনাবাহিনী প্রত্যাহার করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (৭ মে) সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এখন নির্বাচিত এবং রাজনৈতিক সরকার ক্ষমতায়। পুলিশ বাহিনীর কার্যক্রমও গতিশীল হয়েছে। যে কারণে মাঠ পর্যায়ে দীর্ঘদিন সেনাবাহিনীর দায়িত্ব পালনের কোনো প্রয়োজন নেই। তাই পর্যায়ক্রমে মাঠ থেকে সেনাসদস্যদের প্রত্যাহারের জন্য উদ্যোগ নিচ্ছি। তবে কোন প্রক্রিয়ায়, কীভাবে তারা ফেরত যাবে, তা আলোচনা করেই সিদ্ধান্ত হবে বলে জানান তিনি।

পাথর উত্তোলন প্রসঙ্গে তিনি বলেন, সিলেট, সুনামগঞ্জসহ ওই অঞ্চলের পাথর উত্তোলন এবং পাথর রক্ষায় সিলেট বিভাগের কমিশনারকে প্রধান করে বিশেষজ্ঞদের নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। কীভাবে, কোন এলাকা থেকে, কতটা গভীর থেকে, কী পরিমাণ পাথর উত্তোলন করা হবে এবং পরিবেশ রক্ষা করে কীভাবে পাথর সংরক্ষণ করা যায়, সার্বিক বিষয়ে সিদ্ধান্ত নেবে কমিটি।

এমবি

ব্যারিকেড দিয়ে পথ আটকানো যায়, মানুষের কণ্ঠ নয়

ইংরেজি মাধ্যম শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পর্যালোচনায় কমিটি হবে

সামুদ্রিক চ্যালেঞ্জ মোকাবিলা ও টেকসই ব্লু ইকোনমির ওপর নৌবাহিনী প্রধানের গুরুত্বারোপ

৩৩ হাজার পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার, যা জানালেন আইজিপি

প্রাথমিকের ‘সহকারী শিক্ষক’ পদের নাম পরিবর্তনে অর্থ বিভাগের অসম্মতি

গরুর গোশতের কেজি ২৫০ টাকা করার দাবি, সরকারকে লিগ্যাল নোটিশ

মুফতি নাসরুল্লাহ বদরের লাশ দেশে ফেরানোর দাবি ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের

সৌদিতে হামলায় বাংলাদেশিদের হতাহতের ঘটনায় ধর্মমন্ত্রীর নিন্দা

রোহিঙ্গাদের ফেরাতে কূটনৈতিক প্রচেষ্টা আরো জোরদার হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

সৌদিতে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় জানাল দূতাবাস