হোম > জাতীয়

রাশিয়ায় সৈনিক নিয়োগ সিন্ডিকেটে জড়িত তিন রিক্রুটিং এজেন্সিকে তলব

আমার দেশ- এ সংবাদ প্রকাশ

স্টাফ রিপোর্টার

দালালের খপ্পরে রাশিয়ায় যুদ্ধে গিয়ে প্রাণ হারান ব্রাহ্মণবাড়িয়ার যুবক। সাম্প্রতিক ছবি।

রাশিয়ায় সৈনিক নিয়োগে জড়িত তিন রিক্রুটিং এজেন্সিকে তলব করেছে প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। মঙ্গলবার মনিটরিং ও এনফোর্সমেন্ট অনুবিভাগ থেকে সিনিয়র সহকারী সচিব শিবলী সাদিক সাক্ষরিত নোটিশ ইস্যু করে তাদেরকে তলব করা হয়। নোটিশে বৃহস্পতিবার সকালে মন্ত্রণালয়ে উপস্থিত থাকার জন্য বলা হয়েছে ।

এজেন্সিগুলো হলো, বন্যা বিজয় ওভারসিজ লিমিটেড (আরএল-১৩৩৪), এসপি গ্লোবাল রিসোর্স (আরএল ২২৫৩), ম্যানিজ পাওয়ার করপোরেশন (আরএল ৯৭৩)।

এর আগে, ১২ নভেম্বর দৈনিক আমার দেশ - এ 'শ্রম রপ্তানির আড়ালে রাশিয়ায় সৈনিক নিয়োগের সিন্ডিকেট' শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ হয়। সেখানে চারটি এজেন্সির কথা তুলে ধরা হয়। তবে ফ্রেন্ডশিপ অ্যান্ড কো-অপারেশন রিক্রুটমেন্ট লিমিটেড এর আরএল এবং মন্ত্রণালয়ে তালিকাভুক্ত না হওয়ায় এই প্রতিষ্ঠানকে ছাড়াই তিনটি এজেন্সিলে তলব করা হয়।

রাশিয়ায় সৈনিক নিয়োগের সিন্ডিকেটের যথা উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়, শ্রম রপ্তানির নামে বাংলাদেশি নাগরিকদের রাশিয়ায় পাঠিয়ে সৈনিক হিসেবে যুদ্ধে অংশ নিতে বাধ্য করছে সংঘবদ্ধ একটি চক্র। ভালো চাকরির লোভ দেখিয়ে তারা দেশের বিভিন্ন জেলার যুবকদের যুদ্ধের ময়দানে ঠেলে দিচ্ছে। মূলত ঢাকার বাইরের ২৫ থেকে ৩৫ বছর বয়সি তরুণ-যুবকদেরই টার্গেট করছে এ নেটওয়ার্ক।

এ বিষয়ে মনিটরিং ও এনফোর্সমেন্ট অনুবিভাগ এর যুগ্ম সচিব এজেডএম নুরুল হক বলেন, আমার দেশ এ সংবাদ প্রচার হওয়ার পর আমরা এবিষয়ে বিভিন্ন খোঁজ খবর নিয়েছি। যেসব এজেন্সির নাম আনা হয়েছে আমরা তাদের ডেকেছি। তাদের জবাবের ভিত্তিতে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিবো।

আগামীকাল মালয়েশিয়ার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী

বিচার বিভাগের বাজেট বাড়ানোর দাবি, সমর্থনে আইনমন্ত্রী ও প্রধান বিচারপতি

শাহজালালের (রহ.) মাজারে দানব্যবস্থায় স্বচ্ছতার উদ্যোগ, প্রশংসায় ভাসছে প্রশাসন

শিক্ষার্থীদের স্বার্থে ১০ শতাংশ কর প্রত্যাহার দাবি বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির

ইবতেদায়ী শিক্ষকদের কষ্টের কথা শিক্ষামন্ত্রীর কাছে তুলে ধরলেন এমপি এজাজ

ফের বৃষ্টি কমে বাড়বে ভ্যাপসা গরম

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নতুন চেয়ারম্যান ব্যারিস্টার আব্দুস সালাম

প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্নামেন্টে ৬৫ হাজারের বেশি স্কুল অংশগ্রহণ করেছে

পাবনা-ঢাকা রুটে সরাসরি ট্রেন চলাচল চালু হচ্ছে আগস্টে

উত্তরের চার জেলায় বন্যার শঙ্কা, বিপৎসীমার কাছাকাছি নদীর পানি