হোম > জাতীয়

প্রধান উপদেষ্টাকে অগ্রগতি জানালো ঐকমত্য কমিশন

স্টাফ রিপোর্টার

জাতীয় ঐকমত্য কমিশনের কার্যক্রম এবং জুলাই সনদের অগ্রগতি প্রধান উপদেষ্টা ও কমিশনের সভাপতি ড. মুহাম্মদ ইউনূসকে জানিয়েছেন কমিশনের সহসভাপতি ড. আলী রীয়াজ। বৃহস্পতিবার সন্ধ্যায় যুমনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আলী রীয়াজ, তার সঙ্গে ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

এ বিষয়ে জানতে চাইলে আলী রীয়াজ বলেন, কমিশনের কাজের অগ্রগতি বিশেষত দলগুলোর মতামতের ভিত্তিতে জুলাই সনদের সমন্বিত খসড়া ও সনদ বাস্তবায়ন পদ্ধতি নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠকের বিষয়ে প্রধান উপদেষ্টাকে অবহিত করা হয়েছে। কবে নাগাদ দলগুলোর কাছে এটি পাঠানো যাবে, দলগুলোর সঙ্গে আবার কবে বসা সম্ভব হবে—এ বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে বলে তিনি জানান।

জুলাই গণঅভ্যুত্থানের পরে রাষ্ট্র কাঠামো সংস্কারে ছয়টি কমিশন গঠন করে সরকার কমিশনের সুপারিশের ভিত্তিতে তা বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করতে জাতীয় ঐকমত্য কমিশন গঠন করে সরকার। প্রথম ধাপে ১৬৬টি প্রস্তাব নিয়ে ৩৩টি রাজনৈতিক দল ও জোটের সঙ্গে সংলাপ করে কমিশন। সেখানে ৬২ টি প্রস্তাবের বিষয়ে ঐকমত্য হয়। এরপর দ্বিতীয় ধাপের সংলাপের ২০টি বিষয়ে সিদ্ধান্ত দেয় কমিশন। এই সংস্কার প্রস্তাবগুলো নিয়ে তৈরি করা হচ্ছে ‘জুলাই জাতীয় সনদ’।

হরমুজে বাংলাদেশি জাহাজ অতিক্রমে সহযোগিতার আশ্বাস ইরানের

সরকারি ঘোষণা না আসা পর্যন্ত বাড়তি ভাড়া নেওয়া যাবে না

‘কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে দ্রুত বিচার

রোহিঙ্গাদের প্রত্যাবাসনে চীনের সহায়তা চাইলেন মির্জা ফখরুল

চট্টগ্রাম সিটি কলেজে হামলার প্রসঙ্গ সংসদে, তদন্ত শেষে ৩০০ বিধিতে বিবৃতির ইঙ্গিত স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশি জাহাজকে হরমুজ প্রণালি পার হতে দিচ্ছে না কেন ইরান

যশোরে কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জোর দাবি এমপি ফরিদের

তাপপ্রবাহের তীব্রতা বাড়া নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অধিদপ্তর

বিএনপি এমপির বক্তব্য এক্সপাঞ্জ

আরো ১৬৯৮ কোটি টাকার জ্বালানি তেল কিনছে সরকার