হোম > জাতীয়

দাফনের পর মোনাজাতে কান্নায় ভেঙে পড়লেন হাদির সহযোদ্ধারা

আতিকুর রহমান নগরী

জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে দাফনের পর দোয়ার সময় কান্নায় ভেঙে পড়েন তার সহযোদ্ধারা। শনিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের প্রাঙ্গণ রূপ নেয় এক শোকস্তব্ধ জনসমুদ্রে। জানাজার নামাজ শেষে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সমাধি চত্বরে শহীদ শরিফ ওসমান হাদিকে দাফন করা হয়।

দাফন শেষে সেখানে উপস্থিত সবাইকে নিয়ে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন ওসমান হাদির বড় ভাই আবু বকর সিদ্দিক। দোয়ায় ওসমান হাদির রুহের মাগফিরাত কামনা করা হয়। সেই সঙ্গে হাদির মা, স্ত্রী ও পরিবারের লোকদের যেন আল্লাহ ধৈর্য ধরার তাওফিক দান করেন সেই কামনাও করা হয়।

মোনাজাতে হাদির বড় ভাই বলেন, আল্লাহ তুমি শহীদ শরীফ ওসমান হাদিকে জান্নাতুল ফেরদৌস নসিব করো। শোকাহত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দান করো।

মোনাজাতে অংশ নেন সেখানে অবস্থানরত স্বেচ্ছাসেবী, রাজনৈতিক সহযোদ্ধা এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও। দাফনের সময় পুরো এলাকা নীরবতায় আচ্ছন্ন হয়ে পড়ে। মোনাজাতের শুরু হতেই অনেকে আর চোখের পানি ধরে রাখতে পারেননি। কেউ দুহাত তুলে অঝোরে কাঁদতে থাকেন, কেউ নিচুস্বরে কোরআনের আয়াত পাঠ করেন।

মেট্রোরেলের ব্যয় ও ঋণঝুঁকি কমাতে উন্মুক্ত প্রতিযোগিতার দাবি

মেট্রোরেলের অতি আগ্রহ ও মাত্রারিক্ত ব্যয় ঢাকাকে ‘ট্র্যাপে’ ফেলে দিয়েছে: আইপিডি

ন্যায়বিচার প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে দায়িত্ব পালনের আহ্বান

উপকূল ও চরাঞ্চলে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে আসছে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’

বিদ্যুৎ সাশ্রয়ে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের নির্দেশ

হাম উপসর্গে একদিনে আরো ২ শিশুর মৃত্যু, আক্রান্ত ১২৯৭

কোরআনের আলোকে সংবিধান তৈরি করা যেতে পারে, তবে কোরআনকে সংবিধান হিসেবে বিবেচনা করা উচিত নয়: আইনমন্ত্রী

‘আগামী ৫০ বছরের চাহিদাকে বিবেচনায় নিয়ে চিকিৎসাব্যবস্থার টেকসই উন্নয়ন ঘটাতে হবে’

সার্ককে সক্রিয় করতে চায় বাংলাদেশ

গণতন্ত্রে সমালোচনা শোনার ও অন্যের মত গ্রহণের মানসিকতা থাকতে হবে: আইনমন্ত্রী