হোম > জাতীয়

হাদির মৃত্যুতে কমনওয়েলথের শোক প্রকাশ

আতিকুর রহমান নগরী

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদির মৃত্যুতে শোক জানিয়েছে কমনওয়েলথ।

শনিবার (২০ ডিসেম্বর) সংস্থার মহাসচিব শির্লে বোচওয়ে এক বিবৃতি শোক প্রকাশ করেন। এছাড়া বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি।

বিবৃতিতে কমনওয়েলথের মহাসচিব বলেছেন, “শরিফ ওসমান হাদির মৃত্যুতে আমি বাংলাদেশের সাধারণ মানুষের শোকের সাথে একাত্মতা প্রকাশ করছি এবং তার পরিবার ও প্রিয়জনদের প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাচ্ছি। ঢাকা ও দেশের অন্যান্য স্থানে সাম্প্রতিক সহিংসতার পর বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আমি গভীরভাবে উদ্বিগ্ন।”

তিনি আরও বলেন, “আমি আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল থাকার এবং গণমাধ্যমকর্মীসহ সবার নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। এ বিষয়ে আমি অন্তর্বর্তীকালীন সরকারের বক্তব্যকে স্বাগত জানাই, যেখানে সহিংসতায় দায়ীদের জবাবদিহির আওতায় আনার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এবং সবাইকে সংযম, দায়িত্বশীলতা ও ঘৃণা বর্জনের আহ্বান জানানো হয়েছে। এই সংকটময় সময়ে শান্তি বজায় রাখা এবং সর্বোচ্চ ধৈর্য ও বিচক্ষণতা প্রদর্শনের এই আহ্বানে আমিও শামিল হচ্ছি।”

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর শুক্রবার ওসমান হাদির মাথায় গুলি করা হয়। দীর্ঘ এক সপ্তাহ জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থেকে গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ওসমান হাদি সিঙ্গাপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এরপর শুক্রবার (১৯ ডিসেম্বর) তার মরদেহ ঢাকায় আনা হয়। শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় লাখো মানুষের সমাগমে জানাজা শেষে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে শরিফ ওসমান হাদিকে দাফন করা হয়েছে।

ভিসা নিয়ে বাংলাদেশিদের মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

আইনের ফাঁকফোকরে পার পেয়ে যাচ্ছে মাদক কারবারি ও ছিনতাইকারীরা

জ্বালানি সংকট মেটাতে বিকল্প উৎস খুঁজছে সরকার

অর্থ নয়ছয়ের সুযোগ কম, আগ্রহ নেই কর্মকর্তাদের

স্বাভাবিক ছন্দে আদ্-দ্বীন, বাড়ছে রোগীর চাপ

অর্থ নয়ছয়ের সুযোগ কম আগ্রহ নেই কর্মকর্তাদের

বিকল্প জ্বালানিতেই মুক্তি দেখছে সরকার ও বেসরকারি খাত

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে আবারো হাসিনা প্রসঙ্গ

আগামীর রাজনীতিতে জ্ঞানের বিকাশ জরুরি: আইনমন্ত্রী

‘শুধু মাধবীর জন্য’ গ্রন্থে বাংলাদেশ ও গণতন্ত্র রক্ষার আকুতি: চিফ হুইপ