হোম > জাতীয়

উপদেষ্টাদের সম্পদের বিবরণী এক-দুই দিনের মধ্যে প্রকাশ

স্টাফ রিপোর্টার

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সম্পদের বিবরণী আগামী এক-দুই দিনের মধ্যে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানিয়েছেন, দুই-একজন ছাড়া সব উপদেষ্টাই তাদের সম্পদের হিসাব জমা দিয়েছেন।

সোমবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার, সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ।

উপদেষ্টাদের সম্পদ জমা দেওয়ার বিষয়ে করা প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, ‘আমি আবারও বলছি, আপনারা পাবেন। আমি যতুটুকু জানি, একজন বা দুজন ছাড়া সবাই সম্পদের স্টেটমেন্ট (বিবরণী) দিয়েছেন। এক-দুই দিনের মধ্যে এটি প্রকাশ করা হবে।’

এর আগে, সংবাদ সম্মেলনের শুরুতে প্রেস সচিব সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘আজকে সম্ভবত আমাদের শেষ সংবাদ সম্মেলন। আপনাদের (সাংবাদিক) কাছে দ্রুত সংবাদ পৌঁছে দেওয়ার চেষ্টা আমাদের সবার ছিল। আমাদের চেষ্টাটা ছিল যাতে আপনাদের সাহায্য করা যায়, কাজ সহজ করা যায়। আমরা সেই চেষ্টা করেছি।’

প্রেস সচিব বলেন, ‘প্রতিটি ঘটনার সঙ্গে সরকারের অবস্থান বিবৃতির মাধ্যমে জানিয়েছি। সবাই একই সময়ে আমাদের সংবাদগুলো পেয়েছেন। সংবাদ সম্মেলনে সব প্রশ্নই আমরা নিয়েছি। মাঝে মাঝে মধ্যে দুই-একটা সময় ব্যর্থ হয়েছি তথ্য না থাকায়, সময় স্বল্পতার কারণে।’

প্রেস সচিব আরো বলেন, ‘আমিও ক্ষমাপ্রার্থী, যদি আমার আচরণে কেউ আপনারা দুঃখ পেয়ে থাকেন তাহলে দুঃখ প্রকাশ করছি। আশা করব, আগামী প্রেস উইং আপনারা (সাংবাদিক) আমাদের কাছ থেকে যা পেয়েছেন, তার এক ইঞ্চিও কম নেবেন না। এ ধারাটা যেন বজায় থাকে। প্রজাতন্ত্রের সরকারপ্রধান কী কাজ করছে, তা জানার অধিকার সবার। সাংবাদিকদের দায়িত্ব হচ্ছে সংবাদ সবার কাছে নিয়ে যাওয়া।’

নেপালের বন্যার্তদের জন্য ১০ হাজার ডলার দিল বাংলাদেশ রেড ক্রিসেন্ট

‘আমি দেশে ফেরার জন্য নির্দেশনা দিয়ে কাউকে বিপদে ফেলতে চাই না’

বৈধভাবে বছরে ১০ হাজার শ্রমিক ইতালিতে যাওয়ার সুযোগ আছে

প্রাথমিকে শিক্ষক বদলি অনির্দিষ্টকালের জন্য স্থগিত

রোহিঙ্গা প্রত্যাবাসনে জাপানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

স্থানীয় নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, সামাজিক মাধ্যমে প্রচারে বাধা নেই

বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো জোরদার করবে বাংলাদেশ-ইতালি

মানসম্মত ও সাশ্রয়ী ইন্টারনেট চান আইসিটি মন্ত্রী

ইমাম-মুয়াজ্জিন-পুরোহিতদের সম্মানী ও উৎসব ভাতা দেবে সরকার

সংঘাত-প্রতিশোধ নয়, সহনশীল রাজনীতি করার আহ্বান রাষ্ট্রপতির