হোম > জাতীয়

নবায়নযোগ্য জ্বালানি খাতে যুক্তরাষ্ট্রের সহযোগিতার আশ্বাস

স্টাফ রিপোর্টার

সাংবাদিকদের সাথে কথা বলছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। ছবি: আমার দেশ

বাংলাদেশের অবকাঠামো ও নবায়নযোগ্য জ্বালানি খাতে সহযোগিতার আশ্বাস দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। একই সঙ্গে এসব খাতে মার্কিন বিনিয়োগের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়েছে।

সোমবার সচিবালয়ে নবনিযুক্ত স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মার্কিন রাষ্ট্রদূত। এ সময় তিনি এ সহযোগিতার আশ্বাস দেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

সাক্ষাৎ শেষে প্রতিমন্ত্রী বলেন, সৌজন্য সাক্ষাতে বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়ন ও বিভিন্ন খাতে মার্কিন বিনিয়োগের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

মীর শাহে আলম বলেন, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কয়েকটি নির্দিষ্ট খাতে পাবলিক–প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) মডেলে বিনিয়োগের প্রস্তাব দেওয়া হয়েছে। এর মধ্যে পানি সরবরাহ ও উন্নত পানি ব্যবস্থাপনা অন্যতম। এ খাতে মার্কিন সহযোগিতা চাওয়া হয়েছে।

এ ছাড়া শহরগুলোর বর্জ্য সুষ্ঠুভাবে অপসারণ ও ব্যবস্থাপনায় বিনিয়োগের সুযোগ রয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। বর্জ্য ব্যবস্থাপনা খাতেও মার্কিন সহযোগিতা ও বিনিয়োগের বিষয়ে আলোচনা হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, নবায়নযোগ্য জ্বালানির ক্ষেত্রে বিশেষ করে ‘ওয়েস্ট টু এনার্জি’ বা বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এ খাতে বিনিয়োগের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়েছে।

মীর শাহে আলম জানান, মার্কিন রাষ্ট্রদূত বর্তমান সরকারের বিভিন্ন জনহিতকর নীতির বিষয়ে সন্তোষ প্রকাশ করেছেন।

তিনি আরো বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বিদ্যমান সুসম্পর্ককে আরো গভীর করা এবং ভবিষ্যতে সম্পর্ক আরো এগিয়ে নেওয়ার বিষয়ে উভয় পক্ষ একমত হয়েছে। মার্কিন প্রতিনিধি নতুন মন্ত্রিসভাকে স্বাগত জানিয়েছেন। একই সঙ্গে দুই দেশ ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেছে।

এএম

প্রবাসীদের আইনি সমস্যা সমাধানে বিশেষায়িত আদালত গঠনের পরিকল্পনা

৩৫ বছরের পর আর আইনজীবী হওয়ার সুযোগ থাকছে না: আইনমন্ত্রী

বিমানবাহিনীর এফএম-৯০ লাইভ মিসাইল ফায়ারিং মহড়া সম্পন্ন

সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ

রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড

প্লাস্টিক দূষণ রোধে সমন্বিত উদ্যোগের আহ্বান পরিবেশমন্ত্রীর

সৌদিতে হামলায় ক্ষতিগ্রস্ত প্রবাসীদের সার্বক্ষণিক খোঁজ রাখা হচ্ছে: প্রবাসী কল্যাণমন্ত্রী

মাদক কারবারি, চাঁদাবাজ ও দখলবাজদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

বিমানবন্দরে হেনস্তার পর ড. ইউনূস সম্পর্কে যা জানালেন লামিয়া মোরশেদ

টিকিট নিয়ে সতর্কবার্তা বাংলাদেশ রেলওয়ের