হোম > জাতীয়

নির্বাচন ১৫ ফেব্রুয়ারির মধ্যে, পেছানোর শক্তি কারো নেই

প্রেস সচিব শফিকুল আলম

আতিকুর রহমান নগরী

ফাইল ছবি

গণভোট ইস্যুতে প্রধান উপদেষ্টা সিদ্ধান্ত নেবেন। যে সিদ্ধান্তই নেওয়া হোক না কেন, নির্বাচন ১৫ ফেব্রুয়ারির আগে হবে। কোন শক্তি এটিকে পেছাতে পারবে না। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এসব কথা বলেছেন।

শুক্রবার দুপুরে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) জুলাই কন্যা ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানের সমাপনী ও পুরস্কার বিতরণ শেষে এ কথা বলেন তিনি।

শফিকুল আলম আরো বলেন, বিভিন্ন রাজনৈতিক দল তাদের মত জানিয়েছে। আমরা এটিকে হুমকি হিসেবে দেখছি না। যেটা সবচেয়ে উত্তম প্রধান উপদেষ্টা সেটাই করবেন। আগামী ১৩ নভেম্বর আদালত শেখ হাসিনার বিচারের দিন জানাবেন।

চব্বিশের গণঅভ্যুত্থানে নারীর ভূমিকা উল্লেখ করে তিনি বলেন, স্বৈরাচার পতন ও গণঅভ্যুত্থানে পুরুষ ও নারীরা রাজপথে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করেছে। এখন নারীরা পিছিয়ে নেই। সব ক্ষেত্রেই তারা প্রতিনিধিত্ব করছে।

উল্লেখ্য, তরুণদের জ্ঞান ও মেধার বিকাশকে উৎসাহিত করার লক্ষ্যে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জুলাই কন্যা ফাউন্ডেশনের উদ্যোগে ‘মাইন্ডব্রিজ ও নলেজ কম্পিটিশন ২০২৫’ এর আয়োজন করা হয়।

নোবিপ্রবি কেন্দ্রীয় অডিটোরিয়ামে ফাউন্ডেশনের সভাপতি জান্নাতুল নাঈম প্রমির সভাপতিত্বে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন নোবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইসমাইল। বিশেষ অতিথি ছিলেন নোয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক ইসমাঈল হোসেন।

সরকারের আশ্বাসে ইন্টার্ন চিকিৎসকদের আন্দোলন স্থগিত

মহাকাশে নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণের নির্দেশনা প্রতিরক্ষা উপদেষ্টার

হাসনাত আবদুল্লাহর সঙ্গে শিক্ষার্থীদের সংসদ ভবন পরিদর্শন

বিশেষ বরাদ্দে বৈষম্যের অভিযোগ বিরোধী দলের

অফিসারদের মনোভাব পরিবর্তন করতে হবে: সমাজকল্যাণ মন্ত্রী

সীমান্তে নিরাপত্তায় বিজিবির পাশে আনসার বাহিনী

দ্রুতই মালয়েশিয়ায় কর্মী পাঠানোর পথ সুগম হবে: বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী

চীন সফর পরবর্তী ডাকসু ও চীনা দূতাবাসের মধ্যে বৈঠক অনুষ্ঠিত

প্রশাসকের বিদেশ সফর প্রস্তাবে প্রধানমন্ত্রীর আপত্তি

পারমাণবিক বিদ্যুৎ যুগে প্রবেশে প্রস্তুতি জোরদারের নির্দেশ বিদ্যুৎ মন্ত্রীর