হোম > জাতীয়

ঊর্ধ্বতন ৬ পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত

স্টাফ রিপোর্টার

চাকরি থেকে পলায়ন ও অনুমতি ছাড়া দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার (এসপি) মো. আসাদুজ্জামানসহ ৬ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। ২০২৪ ও ২০২৫ সালে কর্মস্থলে অনুপস্থিতির ঘটনায় দায়ের করা বিভাগীয় মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে তাদের বরখাস্তের সিদ্ধান্ত জানানো হয়। আদেশে বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

বরখাস্ত হওয়া অন্য কর্মকর্তারা হলেন অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে, পুলিশ সুপার মোহাম্মদ ছানোয়ার হোসেন, অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ জায়েদুল আলম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রাজীব দাস এবং সাবেক পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল।

এই কর্মকর্তা ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে অনেকটাই আত্মগোপনে রয়েছেন। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানা ও ট্রাইব্যুনালে মামলা রয়েছে।

প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার মো. আসাদুজ্জামান ২০২৪ সালের ১৭ সেপ্টেম্বর বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা, রাজশাহীতে যোগ দেন। সে বছরের ১৭-২১ সেপ্টেম্বর ছুটি ভোগের উদ্দেশ্যে সারদা ত্যাগ করেন। তবে ছুটি ভোগ শেষে কর্মস্থলে যোগদান না করে কর্তৃপক্ষের বিনা অনুমতিতে তিনি কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার ঝুঁকি ভাতা ২০ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত

ডেঙ্গু সামাজিক ও জনস্বাস্থ্য সমস্যা: প্রধানমন্ত্রীর চিকিৎসক

অবিলম্বে জনপ্রতিনিধিদের নৈতিক আচরণবিধি প্রণয়নের আহ্বান টিআইবির

কপ-৩১ সামনে রেখে তরুণদের ২০ দফা জলবায়ু সনদ

পুলিশকে নিষ্ক্রিয় করতে বিতর্ক সৃষ্টির চেষ্টা চলছে: তথ্য প্রতিমন্ত্রী

জাতিসংঘ অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ডিজিটালাইজেশন নিশ্চিত করলেই দুর্নীতি নির্মূল সম্ভব: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

আইজিপির সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে প্রধানমন্ত্রী ও জুবাইদা রহমান

আমার দেশ-এর হেড অব অনলাইনের ভগ্নিপতির ইন্তেকাল