হোম > জাতীয়

যাত্রাবাড়ীতে মাছ ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাই

স্টাফ রিপোর্টার

প্রতীকী ছবি

রাজধানীর যাত্রাবাড়ীতে এমেদ আলী (৫০) নামে এক মাছ ব্যবসায়ীকে কুপিয়ে নগদ ৬২ হাজার টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে গেছে ছিনতাইকারীরা।

সোমবার (১৭ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে যাত্রাবাড়ী চৌরাস্তার পাশে এ ঘটনা ঘটে।

আহতের চাচাতো ভাই হিরন মিয়া জানান, সকালে মাছ কিনতে রিকশাযোগে আড়তে যাচ্ছিলেন এমেদ আলী। পথে যাত্রাবাড়ী চৌরাস্তার পাশে চারজন ছিনতাইকারী রিকশার গতিরোধ করে ধারালো অস্ত্র দেখিয়ে টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে ছিনতাইকারীরা জোরপূর্বক টাকা নেওয়ার চেষ্টা করে। এ সময় তাদের সঙ্গে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে ছিনতাইকারীরা এমেদ আলীকে হাত, বুক, পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে তার কাছে থাকা নগদ ৬২ হাজার টাকা ও একটি মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মুগদা হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে সকাল ১০টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

আহত এমেদ আলীর বাসা উত্তর বাড্ডায়। তার বাবার নাম মোহর আলী।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, আহত ব্যক্তি জরুরি বিভাগে চিকিৎসা নিয়ে বাসায় চলে গেছেন।

সৌদি রুটে ১২৬ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ১৯ হাজারের বেশি যাত্রী

পূজার জন্য এক মাস ধরে শাড়ি জমিয়েছি: রুমিন ফারহানা

পূজামণ্ডপ পরিদর্শনে তিন বিভাগে যাচ্ছেন প্রধানমন্ত্রী

হাইকোর্টে ফায়ার সার্ভিসের প্রশিক্ষণ ও উদ্ধার মহড়া

‘সেনাবাহিনী এ্যাসল্ট কোর্স’ প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত

১৬৯০ ইবতেদায়ি শিক্ষকের অনুদান ছাড় দেওয়ার দাবি

ধর্ম যার যার, কিন্তু রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী

পূজার ছুটিতে কীভাবে চলবে মেট্রোরেল, জেনে নিন সময়সূচি

ডায়মন্ড ওয়ার্ল্ডের দিলীপ আগারওয়ালা গ্রেপ্তার

চলতি অর্থবছরে সব স্থানীয় সরকার নির্বাচন সম্ভব নয়: ইসি মাছউদ