হোম > জাতীয়

দেশের ২৪ হাজারের মতো ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ: আইজিপি

আমার দেশ অনলাইন

বাংলাদেশে এবার ইতিহাসের সবচেয়ে নিরাপদ নির্বাচন অনুষ্ঠিত হবে উল্লেখ করে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) বাহারুল আলম বলেছেন, প্রাথমিকভাবে সারাদেশে আট হাজার ৭৭০টি ভোটকেন্দ্র অত্যন্ত ঝুঁকিপূর্ণ চিহ্নিত করা হয়েছে এবং মধ্যম ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র হলো ১৬ হাজার।

‘‘তবে এগুলো খুবই আরবিট্রেরি, ডেফিনিটলি বলা যায় না। তারপরও সবচেয়ে ঝুঁকিপূর্ণ ও মধ্যম ঝুঁকিপূর্ণ ধরলে ২৪ হাজারের মতো হয়। এগুলোই আমরা বডিক্যাম দিয়ে কাভার করতে চেষ্টা করবো।’’

আজ মঙ্গলবার নির্বাচনের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশ হেডকোয়ার্টার্স মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ সব কথা জানান।

তিনি জানান, নির্বাচন উপলক্ষ্যে কেন্দ্র, ভ্রাম্যমাণ ও স্ট্রাইকিং ফোর্স – এই তিনটি স্তরে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

"যে পরিমাণ নিরাপত্তা ব্যবস্থা, নির্বাচনকে বাধাগ্রস্ত করার শক্তি নাই কারো। কোথাও একটা ক্রাইম হতে পারে, ডাকাতি হতে পারে, খুন হয়ে যেতে পারে। কিন্তু ইলেকশন বাধাগ্রস্ত করতে পারবে না," বলেন তিনি।

জুলাই জার্নালিস্ট ইউনিটির আত্মপ্রকাশ

একদিন পিছিয়ে শনিবার শুরু বায়তুল মুকাররমের মাসব্যাপী ইসলামি বইমেলা

প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তার মৃত্যুতে মন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক

মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়াল সরকার

মতভিন্নতা গণতান্ত্রিক সংসদের স্বাভাবিক বৈশিষ্ট্য: স্পিকার

মানিব্যাগ ছিনিয়ে ট্রেন থেকে ফেলে দেওয়ার অভিযোগ, মাদরাসা ছাত্রের হাত-পা বিচ্ছিন্ন

সরকারের ঘোষণার আগেই কর্মী পাঠানোর নামে প্রতারণা, রিক্রুটিং এজেন্সিকে সিলগালা

অদৃশ্য এক শক্তিতে ফ্যাসিবাদের সময় গ্যাস উত্তোলনের বিন্দুমাত্র চেষ্টা করা হয়নি

বিরোধী দলকে সভাপতি না দিয়েই সব সংসদীয় কমিটি গঠন

সংসদে যে কারণে জামায়াতকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী