বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত বিষয় অর্থ পাচার ও মানি লন্ডারিং। এ অপরাধ নিয়ন্ত্রণে সিআইডিকে আরও কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
মঙ্গলবার সিআইডির প্রধান কার্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
তিনি বলেন, মানি লন্ডারিং মামলা সংক্রান্ত যে সমস্ত সম্পত্তিসমূহ ক্রোক করা হয়েছে সেগুলো সতর্কতার সাথে রক্ষণাবেক্ষণ করতে হবে। এ ছাড়াও সাইবার সংক্রান্ত অপরাধসমূহ নিয়ন্ত্রণে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন আইজিপি বাহারুল আলম, সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি মো. মতিউর রহমান শেখসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।