হোম > জাতীয়

সাফারি পার্কে এবার অসুস্থ হাতি ‘রাজু বাহাদুর’

এস এম জহিরুল ইসলাম, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

ছবি: সংগৃহীত।

গাজীপুর সাফারি পার্কে একের পর এক প্রাণীর মৃত্যুর ঘটনায় উদ্বেগ কাটতে না কাটতেই এবার একটি পূর্ণবয়স্ক হাতির গুরুতর অসুস্থতার খবর নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। গত কয়েক বছরে পার্কে ধারাবাহিকভাবে বিভিন্ন বন্য প্রাণীর অস্বাভাবিক মৃত্যু হয় ।

বাঘ, জেব্রা, জিরাফ, হরিণসহ বিভিন্ন প্রাণীর মৃত্যুর ঘটনায় একাধিক তদন্ত কমিটি গঠন করা হলেও তদন্তের পূর্ণাঙ্গ প্রতিবেদন, দায়ীদের বিরুদ্ধে গৃহীত ব্যবস্থা কিংবা সুপারিশ বাস্তবায়নের দৃশ্যমান অগ্রগতি জনসমক্ষে স্পষ্টভাবে প্রকাশ করা হয়নি। অসুস্থ হাতিটির প্রকৃত অবস্থা দেখতে গণমাধ্যমকর্মীদের অনুমতি না দেওয়া, পার্কের অভ্যন্তরে পরিচ্ছন্নতার ঘাটতি, রক্ষণাবেক্ষণের দুর্বলতা এবং ব্যবস্থাপনায় দৃশ্যমান অব্যবস্থাপনা—সব মিলিয়ে সাফারি পার্কের জবাবদিহিতা নিয়ে প্রশ্ন উঠেছে।

শ্রীপুর উপজেলার ইন্দ্রপুরে প্রায় ৩৬৯ একর জায়গাজুড়ে প্রতিষ্ঠিত গাজীপুর সাফারি পার্ক ২০১৩ সালে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়। বিভিন্ন দেশ থেকে আনা বাঘ, সিংহ, হাতি, জিরাফ, জেব্রা, ভালুক, হরিণসহ বিভিন্ন প্রজাতির বন্য প্রাণীর কারণে এটি দ্রুত দেশের অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্রে পরিণত হয়। প্রতিবছর লাখো দর্শনার্থী প্রকৃতির কাছাকাছি যেতে এবং বন্য প্রাণী দেখতে এখানে ভিড় করেন।

সম্প্রতি পার্কের রাজু বাহাদুর নামের একটি হাতি গুরুতর অসুস্থ হয়ে পড়েছে বলে খবর ছড়িয়ে পড়ে। স্থানীয়দের দাবি, হাতিটির সামনের দুই পা প্রায় অচল হয়ে গেছে এবং দীর্ঘ সময় ধরে সেটি মাটিতে শুয়ে রয়েছে। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনার জন্ম দেয়।

এ অবস্থায় শুক্রবার পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক তারেক রহমান সাংবাদিকদের জানান, হাতিটির চিকিৎসা চলছে। তবে হাতিটি যে এলাকায় রয়েছে, সেটি ‘রেস্ট্রিকটেড এরিয়া’ হওয়ায় সেখানে কাউকে প্রবেশের অনুমতি দেওয়া সম্ভব নয়।

নেত্রকোনা থেকে সাফারি পার্ক ঘুরতে আসা শিক্ষক দম্পতি আকরাম হোসেন ও রাজিয়া সুলতানা বলেন, প্রকৃতি ও বন্য প্রাণীর প্রতি নতুন প্রজন্মের আগ্রহ তৈরি করতেই পরিবার নিয়ে এখানে এসেছি। কিন্তু পার্কের কিছু স্থানে পরিচ্ছন্নতার ঘাটতি ও ব্যবস্থাপনার দুর্বলতা চোখে পড়েছে। অসুস্থ হাতির খবর আমাদের উদ্বিগ্ন করেছে। আমরা চাই, প্রাণীদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করা হোক এবং পার্কের সার্বিক ব্যবস্থাপনা আরো আধুনিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করা হোক। এ বিষয়ে জানতে চাইলে গাজীপুর সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক তারেক রহমান বলেন, একটি হাতি আরেকটি হাতিকে আঘাত করার পর এটি অসুস্থ হয়ে পড়ে। সামনের দুই পায়ে জটিলতা তৈরি হয়েছে। তাই দাঁড়াতে পারছে না। বিশেষজ্ঞ ভেটেরিনারি চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসা চলছে। নতুন করে অ্যান্টিবায়োটিকও দেওয়া হয়েছে। নদী ও প্রকৃতি ফাউন্ডেশনের চেয়ারম্যান খোরশেদ আলম বলেন, কোনো প্রাণী অসুস্থ হলে বা অস্বাভাবিক মৃত্যু ঘটলে তার কারণ নিরপেক্ষভাবে তদন্ত করা এবং চিকিৎসা ও পরিচর্যার বিষয়ে সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিত করা প্রয়োজন।

স্থানীয় বাসিন্দা, দর্শনার্থী ও প্রকৃতিপ্রেমীদের দাবি, গাজীপুর সাফারি পার্কের বর্তমান পরিস্থিতি, প্রাণীদের লালনপালনে দায়িত্বে অবহেলা বা অনিয়মের প্রমাণ মিললে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান ।

জাতীয় কবির ৫০তম মৃত্যুবার্ষিকী আজ

বৃষ্টি হতে পারে সারা দেশে

বিএনপি সবসময় ঐক্যবদ্ধতার রাজনীতিতে বিশ্বাসী: সমাজকল্যাণমন্ত্রী

আমরা শুধু বাঙালি নই, আমরা বাঙালি মুসলমান: মাহমুদুর রহমান

বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি: মাহদী আমিন

প্রাণিসম্পদ পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র গড়ে তোলা হবে: প্রাণিসম্পদমন্ত্রী

দেশে সারের কোনো ঘাটতি নেই: ত্রাণমন্ত্রী

মহানবীর (সা.) আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর

ছয় মাসে চট্টগ্রামে বন্ধ ৫০ কারখানা, কারণ কী

মানদণ্ড পূরণে ব্যর্থ, বাজার থেকে ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ