হোম > জাতীয়

নিউ ইয়র্কে পৌঁছেছেন ড. ইউনূস

এম এ নোমান, নিউ ইয়র্ক থেকে

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস নিউ ইয়র্কে পৌঁছেছেন। স্থানীয় সময় সোমবার বেলা তিন টায় ভিআইপি গেট দিয়ে বের হয়ে নির্ধারিত হোটেলে যান প্রধান উপদেষ্টা।

প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারি প্রেস সচিব ফয়েজ আহম্মদ বলেন, প্রধান উপদেষ্টা সুন্দরভাবে নিউইয়র্কে এসে পৌছেছেন। প্রথম দিনেই প্রধান উপদেষ্টা ব্যস্ত সময় পার করবেন। দেশের অর্থনীতি, গণতন্ত্র, রোহিঙ্গা সমস্যাসমূহ এবারের মিটিংগুলোতে গুরুত্ব পাবে।

এবারই প্রথমবারের মতো প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে পাঁচ রাজনৈতিক নেতা—বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন এবং এনসিপির যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা জাতিসংঘের প্রোগ্রামে এসেছেন।

এর আগে বাংলাদেশ সময় রোববার দিবাগত রাত ১টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে তাদের বহনকারী এমিরেটসের একটি ফ্লাইট।

আগামী ২৬ সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা। পরে ২ অক্টোবর তারা দেশে ফিরবেন।

হরমুজে বাংলাদেশি জাহাজ অতিক্রমে সহযোগিতার আশ্বাস ইরানের

সরকারি ঘোষণা না আসা পর্যন্ত বাড়তি ভাড়া নেওয়া যাবে না

‘কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে দ্রুত বিচার

রোহিঙ্গাদের প্রত্যাবাসনে চীনের সহায়তা চাইলেন মির্জা ফখরুল

চট্টগ্রাম সিটি কলেজে হামলার প্রসঙ্গ সংসদে, তদন্ত শেষে ৩০০ বিধিতে বিবৃতির ইঙ্গিত স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশি জাহাজকে হরমুজ প্রণালি পার হতে দিচ্ছে না কেন ইরান

যশোরে কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জোর দাবি এমপি ফরিদের

তাপপ্রবাহের তীব্রতা বাড়া নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অধিদপ্তর

বিএনপি এমপির বক্তব্য এক্সপাঞ্জ

আরো ১৬৯৮ কোটি টাকার জ্বালানি তেল কিনছে সরকার