হোম > জাতীয়

আরো ১৪ কার্গো এলএনজি আমদানির অনুমোদন

স্টাফ রিপোর্টার

ফাইল ছবি

দেশে গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে আরও ১৪টি কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি প্রস্তাবের নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

বুধবার অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

এদিকে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক কার্গো এলএনজি আমদানির প্রস্তাব অনুমোদন করা হয়। সিঙ্গাপুরভিত্তিক আরামকো ট্রেডিং সিঙ্গাপুর পিটিই লিমিটেড আগামী ১ থেকে ২ সেপ্টেম্বরের মধ্যে এলএনজির এই কার্গো সরবরাহ করবে। প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম পড়বে ২৩ দশমিক ৯৩ মার্কিন ডলার। এটি চলতি বছরের ৪৪তম কার্গো।

অন্যদিকে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে সরাসরি ক্রয় পদ্ধতিতে সাতটি প্রতিষ্ঠানের কাছ থেকে মোট ১৪ কার্গো এলএনজি কেনার নীতিগত অনুমোদন দিয়েছে। প্রতিটি প্রতিষ্ঠান থেকে দুটি করে কার্গো কেনা হবে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, জনস্বার্থে দেশে গ্যাসের সরবরাহ স্বাভাবিক রাখাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।

সাম্প্রতিক সময়ে শিল্প, বিদ্যুৎ ও সার উৎপাদনসহ বিভিন্ন খাতে গ্যাসের চাহিদা বাড়ায় এলএনজি আমদানির ওপর নির্ভরতা বাড়ছে। ফলে স্পট মার্কেট ও দীর্ঘমেয়াদি চুক্তির পাশাপাশি জরুরি প্রয়োজনে সরাসরি ক্রয়ের মাধ্যমে সরবরাহ নিশ্চিত করার উদ্যোগ নিচ্ছে সরকার।

জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশকে সহায়তার আশ্বাস কাতার প্রধানমন্ত্রীর

ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, আক্রান্ত ৬৭১

কারা মহাপরিদর্শক মোতাহের হোসেনকে সেনাবাহিনীতে ফেরত

এক্সিলারেটের টার্মিনাল বন্ধ, কমল গ্যাস সরবরাহ

পুলিশে একসঙ্গে ১৩ কর্মকর্তার বদলি-পদায়ন

বিটিআরসির গণশুনানি: ইন্টারনেট ও কলরেট কমানোর বিষয়ে কাজ চলছে

সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য সরকারের জরুরি নির্দেশনা

মিয়ানমারের বিবৃতি কি রোহিঙ্গা সংকট আরও জটিল করে তুলছে

মানুষের কাছে মানসম্মত টেলিযোগাযোগ সেবা পৌঁছে দেওয়ার আহ্বান আইসিটিমন্ত্রীর

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা