হোম > জাতীয়

সেন্টমার্টিনের মাস্টারপ্ল্যানের খসড়া, মতামত পাঠানোর আহ্বান

স্টাফ রিপোর্টার

পরিবেশগতভাবে সংকটাপন্ন সেন্টমার্টিন দ্বীপে অনিয়ন্ত্রিত পর্যটন নিয়ন্ত্রণ, পরিবেশ সুরক্ষা এবং টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে প্রস্তুতকৃত সেন্টমার্টিন মাস্টারপ্ল্যান-এর খসড়া পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ওয়েব পোর্টালের নোটিশ বোর্ডে (www.moefcc.gov.bd) সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে।

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উক্ত খসড়া মাস্টারপ্ল্যানের ওপর আগামী ২০ ডিসেম্বরের মধ্যে সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়, দপ্তর, সংস্থা, জনসাধারণ ও অংশীজনদের env2@moefcc.gov.bd ই-মেইলে লিখিত মতামত প্রদানের জন্য অনুরোধ জানানো হলো।

এছাড়াও, “উৎপাদনকারীর সম্প্রসারিত দায়িত্ব (EPR) বিষয়ক নির্দেশনা, প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা, ২০২৫”-এর প্রস্তুতকৃত খসড়ার ওপরও আগামী ২০ ডিসেম্বর ২০২৫ তারিখের মধ্যে env3@moefcc.gov.bd ই-মেইলে সকল মন্ত্রণালয়, দপ্তর, সংস্থা, জনসাধারণ ও অংশীজনদের মতামত পাঠানোর অনুরোধ করা হলো।

মন্ত্রণালয় আশা করছে, সংশ্লিষ্ট সবার অংশগ্রহণ ও মতামতের ভিত্তিতে দেশের গুরুত্বপূর্ণ উপকূলীয় ও পরিবেশগত সম্পদ সেন্টমার্টিন দ্বীপকে রক্ষা এবং প্লাস্টিক বর্জ্য সমস্যা মোকাবিলায় একটি কার্যকর ও বাস্তবসম্মত পরিকল্পনা চূড়ান্ত করা সম্ভব হবে।

অর্থ নয়ছয়ের সুযোগ কম, আগ্রহ নেই কর্মকর্তাদের

স্বাভাবিক ছন্দে আদ্-দ্বীন, বাড়ছে রোগীর চাপ

অর্থ নয়ছয়ের সুযোগ কম আগ্রহ নেই কর্মকর্তাদের

বিকল্প জ্বালানিতেই মুক্তি দেখছে সরকার ও বেসরকারি খাত

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে আবারো হাসিনা প্রসঙ্গ

আগামীর রাজনীতিতে জ্ঞানের বিকাশ জরুরি: আইনমন্ত্রী

‘শুধু মাধবীর জন্য’ গ্রন্থে বাংলাদেশ ও গণতন্ত্র রক্ষার আকুতি: চিফ হুইপ

শিক্ষা মন্ত্রণালয়কে ইবাদতের মন্ত্রণালয় মনে করি: শিক্ষামন্ত্রী

১৯৭৭ সালের জে-৬ থেকে মাল্টিরোল যুদ্ধবিমান জে-১০সিই, সুবিধা-অসুবিধা কী?

বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন: স্থানীয় সরকারমন্ত্রী