হোম > জাতীয়

সুখবর পেলেন ১০৩ চিকিৎসক

স্টাফ রিপোর্টার

বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের ১০৩ চিকিৎসককে অধ্যাপক পদে পদোন্নতি দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। রবিবার স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রকাশিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, সুপিরিয়র সিলেকশন বোর্ডের (এসএসবি) সুপারিশের পরিপ্রেক্ষিতে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের বর্ণিত কর্মকর্তাদের জাতীয় বেতন স্কেল ২০১৫-এর গ্রেড-৩ অনুযায়ী টাকা ৫৬,৫০০-৭৪,৪০০/- বেতনক্রমে নামের পাশে বর্ণিত বিষয়ে অধ্যাপক পদে পদোন্নতি দেওয়া হলো।

এতে আরো বলা হয়, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা তাদের পদোন্নতির অব্যবহিত পূর্বের পদ ও কর্মস্থলে (ইনসিটু) কর্মরত থাকবেন।

এ ছাড়া আগামী ৩০ নভেম্বরের মধ্যে যোগদানপত্র স্বাস্থ্যসেবা বিভাগে পাঠানোর জন্য বলা হয়েছে প্রজ্ঞাপনে।

রোহিঙ্গাদের প্রত্যাবাসনে চীনের সহায়তা চাইলেন মির্জা ফখরুল

চট্টগ্রাম সিটি কলেজে হামলার প্রসঙ্গ সংসদে, তদন্ত শেষে ৩০০ বিধিতে বিবৃতির ইঙ্গিত স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশি জাহাজকে হরমুজ প্রণালি পার হতে দিচ্ছে না কেন ইরান

যশোরে কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জোর দাবি এমপি ফরিদের

তাপপ্রবাহের তীব্রতা বাড়া নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অধিদপ্তর

বিএনপি এমপির বক্তব্য এক্সপাঞ্জ

আরো ১৬৯৮ কোটি টাকার জ্বালানি তেল কিনছে সরকার

মনসুর আলী মেডিকেলের নতুন নাম সিরাজগঞ্জ মেডিকেল কলেজ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন সংরক্ষিত নারী এমপিরা

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নতুন সচিব সাখাওয়াৎ হোসেন