হোম > জাতীয়

কেন নারীরা নির্যাতিত হচ্ছেন, জানালেন উপদেষ্টা শারমীন মুরশিদ

বিশেষ প্রতিনিধি

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, নৈতিকতার অবক্ষয় ও ধর্মীয় মূল্যবোধ আমাদের মধ্যে কমতে থাকায় পুরুষদের হাতে নারীরা নির্যাতনের শিকার হচ্ছে বেশি। বিরাজমান পিতৃতান্ত্রিক সমাজব্যবস্থার ফলে নারীদের প্রতি যে বৈষম্যমূলক দৃষ্টিভঙ্গি গড়ে উঠেছে, তা আজ সমাজের প্রতিটি স্তরে নারীর নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে বলেও মনে করেন তিনি।

উপদেষ্টা বৃহস্পতিবার নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।

উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেন, সমাজে আমাদের শিশুরা নিষ্ঠুরভাবে নির্যাতিত হচ্ছে, আশ্রয়হীন, নিরাপত্তাহীন হয়ে পড়ছে। সমাজে নৈতিকতার অবক্ষয় ও ধর্মীয় মূল্যবোধ আমাদের মধ্যে কমতে থাকায় পুরুষদের হাতে নারীরা নির্যাতনের শিকার হচ্ছে বেশি।

তিনি বলেন, আমরা নারী ও শিশুর প্রতি নির্যাতন বন্ধে একটি সুষ্ঠু কাঠামো তৈরির উদ্যোগ নিয়েছি। ইতোমধ্যে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে দেশের সকল জেলা, উপজেলা, ইউনিয়ন এবং জাতীয় পর্যায়ে কমিটি গঠন করা হয়েছে। নারী নির্যাতন প্রতিরোধ সেলের মাধ্যমে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় মন্ত্রণালয়ের মাধ্যমে কুইক রেসপন্স টিম এবং কুইক রেসপন্স টাস্কফোর্সের মাধ্যমে এ কাঠামোর কার্যক্রম তৃণমূল পর্যন্ত পরিচালিত হবে এবং আমি আশা করছি, কুইক রেসপন্স টিম অনেক অ্যাপ্রোসিয়েট হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে উপদেষ্টা বলেন, বাংলাদেশে নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে কঠোর আইন থাকলেও এ ধরনের অপরাধ প্রত্যাশিত মাত্রায় বেড়ে যাচ্ছে। নারী ও শিশুদের প্রতি পরিবার, কর্মক্ষেত্রে, পাবলিক স্পেস, অনলাইনসহ নানাভাবে বিভিন্ন ধরনের সহিংসতা ও অপরাধ সংগঠিত হচ্ছে। নারী ও শিশু নির্যাতন প্রতিরোধের আইনের ১৪ ধারা এবং হাইকোর্টের নিষেধাজ্ঞা সত্ত্বেও অনেক সময় মিডিয়ায় ভিকটিমের ছবি প্রকাশিত হয়। আপত্তিকর ভিডিও ক্লিপ প্রচার করা হয়, যা আইনবিরোধী কাজ। বরং যে অপরাধী, ধর্ষক, নারী নিপীড়ক তাদের ছবি পরিচয়সহ প্রকাশ করতে হবে।

ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রে জিম্মি রাষ্ট্র সংস্কার

উন্নয়নকাজে কমিশন বাণিজ্যের সুযোগ দেওয়া হবে না: আইনমন্ত্রী

ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি

নিরাপত্তার নিশ্চয়তা বিধানের দায়িত্ব রাষ্ট্রের: রাষ্ট্রপতি

কারিগরি শিক্ষা ও দক্ষতা উন্নয়নে বাংলাদেশকে ৯ দফা সহযোগিতায় সম্মত চীন

সমাজে শান্তির পরিবেশ নিশ্চিত করা জরুরি: প্রধানমন্ত্রী

৯ মাসে প্রধানমন্ত্রীকে ঘিরে ৪১০টি অপতথ্য ছড়ানো হয়েছে: প্রেস সচিব

হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস

সাবেক সেনা কর্মকর্তা গুলশান আরা ও দেবাশীষ কারাগারে

ফল প্রকাশ পর্যন্ত নিয়োগ প্রক্রিয়া তদারকি করবেন প্রতিমন্ত্রী