হোম > জাতীয়

খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা পরিবারের ভাতা বাড়ছে ৫ হাজার টাকা

স্টাফ রিপোর্টার

খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের পরিবারের মাসিক ভাতা ৫ হাজার টাকা করে বাড়ানোর প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে এ প্রস্তাব করা হয়েছে।

বৃহস্পতিবার জাতীয় সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট উপস্থাপনকালে সামাজিক নিরাপত্তা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন খাতের বিভিন্ন কর্মসূচির ঘোষণা দেন অর্থমন্ত্রী। এ সময় তিনি খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের পরিবারের জন্য ভাতা বৃদ্ধির প্রস্তাব তুলে ধরেন।

বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের পরিবারের মাসিক ভাতা ৫ হাজার টাকা বৃদ্ধি করে বীরশ্রেষ্ঠদের জন্য ৪০ হাজার টাকা, বীর উত্তমদের জন্য ৩০ হাজার টাকা, বীর বিক্রমদের জন্য ২৫ হাজার টাকা এবং বীর প্রতীকদের জন্য ২৫ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব করা হচ্ছে। তবে সাধারণ মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানী ভাতা অপরিবর্তিত রেখে ২০ হাজার টাকা বহাল রাখার প্রস্তাব করা হয়েছে।

অর্থমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের বীর সন্তানদের অবদান ও আত্মত্যাগের স্বীকৃতি হিসেবে সরকার তাদের কল্যাণে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের পরিবারের আর্থিক নিরাপত্তা জোরদার করতেই ভাতা বৃদ্ধির এ উদ্যোগ নেওয়া হয়েছে।

বাজেটে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের জন্য নতুন সুবিধা ও ভাতা বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে রয়েছে ফ্যামিলি কার্ড কর্মসূচির সম্প্রসারণ, প্রতিবন্ধী ভাতা বৃদ্ধি, মা ও শিশু সহায়তা কর্মসূচির সম্প্রসারণ এবং ক্যান্সারসহ ছয়টি দুরারোগ্য রোগে আক্রান্তদের এককালীন সহায়তা ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ টাকা প্রস্তাব করা হয়।

আগামী অর্থবছরে সামাজিক নিরাপত্তা খাতে মোট ১ লাখ ৪৪ হাজার ৩৩৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে, যা চলতি অর্থবছরের সংশোধিত বাজেটের তুলনায় উল্লেখযোগ্য বেশি।

কারিগরি শিক্ষার আধুনিকায়নে বৈশ্বিক সহযোগিতা চান শিক্ষামন্ত্রী

১৫ নভেম্বরের মধ্যে মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট লাগানোর নির্দেশ

শারদীয় দুর্গাপূজা শুরু, ৩৩ হাজার ৮৫১ মণ্ডপে পূজা

অধিদপ্তরের কাছে পাত্তাই পাচ্ছে না স্বাস্থ্য মন্ত্রণালয়

সংসদ ভবন প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখা ও সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর

পঞ্চবটি-মুক্তারপুর দোতলা সড়ক পরিদর্শনে মন্ত্রী, দিলেন মান নিশ্চিতের নির্দেশ

স্বপ্ন বাস্তবায়নে লক্ষ্য নির্ধারণ ও কঠোর পরিশ্রম জরুরি: প্রতিমন্ত্রী হাবিব

প্রশ্ন ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাত কাটাচ্ছেন প্রতিমন্ত্রী আমিনুল হক

চিংড়ি রপ্তানিতে গুণগত মান নিশ্চিত করতে হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্য