হোম > জাতীয়

গেন্ডারিয়ায় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ তিনজন আহত

স্টাফ রিপোর্টার

গুলিবিদ্ধ পথচারী সিয়াম

রাজধানীর গেন্ডারিয়া এলাকায় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে এক নারীসহ ৩ জন গুলিবিদ্ধ হয়েছেন। রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, পথচারী আশা আকতার (২০), চা দোকানি আলমগীর (৩৩) ও পথচারী সিয়াম (১৮)। পুলিশ প্রাথমিকভাবে জানিয়েছে, মাদক মাদক কারবারিদের গুলিতে তারা আহত হয়েছেন।

সিয়ামের বুকের বাম পাশে, আলমগীরের মাথায় ও আশার ডান পায়ে গুলি লেগেছে।

পুলিশ জানায়, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গেন্ডারিয়া স্বামীবাগ মুন্সিরটেক এলাকায় মাদক মাদক কারবারিরা এলোপাতাড়ি গুলি করে। এতে তিনজন আহত হন। রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে, পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, আহতরা জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে গেন্ডারিয়া থানার ওসি মনিরুজ্জামান খান জানান, কয়েক দিন আগে স্বামীবাগ ও আশপাশ এলাকায় আমরা মাদক বিক্রয়ের অভিযোগে কয়েকজনকে গ্রেপ্তার করি। এই কাজে স্থানীয় মনির হোসেন নামে একজন আমাদের সহযোগিতা করেছে। পরে মাদক কারবারিদের সহযোগীরা মনির হোসেনের অফিসে এসে এলোপাতাড়ি গুলি করে পালিয়ে যায়। তিনি আরও জানান, আহতদের বিষয়ে হাসপাতালে খোঁজ নিতে পুলিশ পাঠানো হয়েছে। গুলির ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের জন্য চেষ্টা চলছে। ভিকটিমের অভিযোগের পরিপ্রেক্ষিতে মামলা নেওয়া হবে।

পুলিশ জানায়, জুলাই গণঅভ্যুত্থানের পর একটি চক্র গেন্ডারিয়া এলাকায় মাদকের বিস্তার ঘটিয়েছে। পুলিশ একাধিক অভিযানে গেলে তাদের ওপর হামলার চেষ্টা করেছে তারা। এই চক্রটিকে ধরতে পুলিশ ওই এলাকায় অভিযান চালাচ্ছে।

সূত্র জানায়, এছাড়াও কামরাঙ্গীরচর এলাকার কিছু ভাসমান মাদক কারবারি এসে ওই এলাকায় মাদক কেনাবেচা করছে। এদের কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মাদক ছাড়াও অবৈধ অস্ত্র উদ্ধারে কাজ করছে পুলিশ সদস্যরা। মাঠপর্যায়ে তারা গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে।

সমাজে শান্তির পরিবেশ নিশ্চিত করা জরুরি: প্রধানমন্ত্রী

৯ মাসে প্রধানমন্ত্রীকে ঘিরে ৪১০টি অপতথ্য ছড়ানো হয়েছে: প্রেস সচিব

হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস

সাবেক সেনা কর্মকর্তা গুলশান আরা ও দেবাশীষ কারাগারে

ফল প্রকাশ পর্যন্ত নিয়োগ প্রক্রিয়া তদারকি করবেন প্রতিমন্ত্রী

জাতীয় প্রতিযোগিতার সেরা তরুণদের জাতিসংঘের সদর দপ্তরে পাঠানো হবে: মাহ্দী আমিন

ডেঙ্গুতে আরো ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৮১

হামের উপসর্গ নিয়ে আরো ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১২১০

দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের

চলতি বছর বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: অর্থমন্ত্রী