হোম > জাতীয়

পর্যটকদের জন্য ‘কোড অফ কন্ডাক্ট’ প্রণয়ন করা হয়েছে

পর্যটন দিবসে শেখ বশিরউদ্দীন

স্টাফ রিপোর্টার

শেখ বশিরউদ্দীন বলেন, পর্যটন মন্ত্রণালয় ইতোমধ্যেই পর্যটকদের জন্য একটি কোড অফ কন্ডাক্ট প্রণয়ন করেছে, যেখানে সকল অংশীজনকে সম্পৃক্ত করা হয়েছে। এর মাধ্যমে নিরাপদ, সুষ্ঠু ও আনন্দময় ভ্রমণ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। কোড অফ কন্ডাক্ট প্রণয়নের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে তিনি ধন্যবাদ জানান।

পর্যটনের মূল উদ্দেশ্য শুধু অর্থনীতিকে সমৃদ্ধ করা নয়, বরং নির্মলতা, নিরাপত্তা, পারিবারিক আনন্দ ও সামগ্রিকতার অনুভূতি সবার মধ্যে ছড়িয়ে দেওয়া। একত্রে ভ্রমণ করা ও আনন্দ ভাগাভাগি করা পরিবার, সমাজ ও রাষ্ট্রের মধ্যে সম্প্রীতি বাড়ায় এবং আমাদের জীবনকে নতুনভাবে রূপান্তরিত করে।

শনিবার বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আগারগাঁও পর্যটন ভবনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এ কথা বলেন।

বিশেষ অতিথির বক্তৃতায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, আমরা যদি প্রকৃতিকে রক্ষা করতে পারি, তাহলে দেশি-বিদেশি পর্যটকদের জন্য বাংলাদেশ আরও আকর্ষণীয় গন্তব্যে পরিণত হবে। তিনি বলেন, পর্যটন খাতকে এগিয়ে নিতে হলে পরিকল্পিত নগরায়ন, পরিচ্ছন্ন পরিবেশ, নিরাপদ বর্জ্য ব্যবস্থাপনা ও সাংস্কৃতিক ঐতিহ্যের সংরক্ষণ অত্যন্ত জরুরি।

পরিবেশ উপদেষ্টা বলেন, তরুণ সমাজকে প্রকৃতিনির্ভর পর্যটনের প্রতি আগ্রহী করে তুলতে সরকার ইতোমধ্যে নানা উদ্যোগ গ্রহণ করেছ। তিনি বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য— সিলেটের চা-বাগান, কক্সবাজারের সমুদ্র সৈকত, সুন্দরবনের ম্যানগ্রোভ বন কিংবা পাহাড়ি অঞ্চলের জলপ্রপাত — আমাদের অমূল্য সম্পদ। এসব সম্পদ রক্ষা করলেই টেকসই পর্যটন নিশ্চিত হবে। তিনি সবাইকে দায়িত্বশীল পর্যটন চর্চায় এগিয়ে আসার আহ্বান জানান।

তিনি আশা প্রকাশ করেন যে, জাতীয় পর্যটন মহাপরিকল্পনা–তে নির্মল পরিবেশ , পারিবারিক আবহ এবং নিরাপদ ভ্রমণের প্রতিফলন ঘটবে।

এর আগে সকালে বিমান উপদেষ্টা বর্ণাঢ্য রালীর উদ্বোধন করেন। 'টেকসই উন্নয়নে পর্যটন' শ্লোগান নিয়ে র‍্যালিটি আগারগাঁওস্থ পর্যটন ভবনের সামনে থেকে শুরু হয়ে বাংলাদেশ নির্বাচন কমিশন, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন, সরকারি সঙ্গীত কলেজ ও বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন সংলগ্ন রাস্তা প্রদক্ষিণ করে পর্যটন ভবনের সামনে ফিরে সমাপ্ত হয়। এছাড়াও সাইকেল র‍্যালি, সিটি ট্যুর, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এর আয়োজন করা হয়।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান , অতিরিক্ত সচিব (পর্যটন) ফারহীম ভিনা এবং বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান সায়েমা শাহীন সুলতানা প্রমুখ ।

তিন বিভাগের বিএনপির এমপিদের নিয়ে দ্বিতীয় দিনের প্রশিক্ষণ কর্মশালা

দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী

বাণিজ্যে নয়াদিল্লিকে কোনো ছাড় দেবে না ওয়াশিংটন

জিংকসমৃদ্ধ উচ্চ ফলনশীল আমনের নতুন জাত উদ্ভাবন

‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন খালেদা জিয়া

সাংবাদিকদের সমস্যাগুলো চিহ্নিত করে সুনির্দিষ্ট প্রস্তাব দেয়ার আহ্বান তথ্যমন্ত্রীর

৭ দিনে শাহজালালে ২৪৫ ফ্লাইট বাতিল

বাংলাদেশ জিন্দাবাদ বলে আলোচনায় রাষ্ট্রপতি

জ্বালানি তেলের দাম বৃদ্ধির বিষয়ে যা জানাল সরকার

ইনফরমেশন শেয়ারিং-এর গ্লোবাল স্ট্যান্ডার্ড অর্জন করতে হবে: তথ্যমন্ত্রী