হোম > জাতীয়

পুলিশ মেসের তত্ত্বাবধায়ককে ডিবির নির্যাতনের ঘটনায় আসকের নিন্দা

স্টাফ রিপোর্টার

পিরোজপুরে পুলিশ মেসের তত্ত্বাবধায়ক মো. ইউনুস ফকিরের ওপর গোয়েন্দা পুলিশ (ডিবি) সদস্যদের দ্বারা সংঘটিত নৃশংস নির্যাতনের ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানাচ্ছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)।

রোববার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পিরোজপুর জেলা ডিবি পুলিশের ওসির টাকা চুরি সন্দেহে ইউনুস ফকিরকে আটক করে শারীরিকভাবে নির্মম নির্যাতন চালায় ডিবি সদস্যরা।

অভিযোগ রয়েছে- তাকে মারধর, বৈদ্যুতিক শক প্রদানসহ অমানবিক ও অবমাননাকর আচরণ করা হয়। এমনকি তার পরিবারের কাছ থেকে অর্থ আদায়ের জন্য চাপ প্রয়োগের ঘটনাও ঘটেছে। ইউনুস ফকিরকে যে ধরনের শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ উঠে এসেছে, তা শুধু মানবাধিকারের চরম লঙ্ঘন নয়, বরং রাষ্ট্রীয় ক্ষমতার ভয়াবহ অপপ্রয়োগের দৃষ্টান্ত।

আসক জানায়, বাংলাদেশের সংবিধানের ৩১, ৩২ এবং ৩৫(৫) অনুচ্ছেদে নাগরিকের জীবন, ব্যক্তিস্বাধীনতা এবং নির্যাতনমুক্ত থাকার অধিকার সুস্পষ্টভাবে সুরক্ষিত। একই সঙ্গে জাতিসংঘের নির্যাতনবিরোধী কনভেনশন এর রাষ্ট্রপক্ষ হিসেবে বাংলাদেশ যে আন্তর্জাতিক অঙ্গীকার করেছে, এ ঘটনায় তাও স্পষ্টভাবে লঙ্ঘিত হয়েছে।

আইন ও সালিশ কেন্দ্র (আসক) মনে করে, এ ধরনের বর্বরতা কেবল একটি বিচ্ছিন্ন ঘটনা নয়; বরং এটি দীর্ঘদিনের দায়মুক্তির সংস্কৃতি এবং জবাবদিহিতার ঘাটতির একটি প্রতিফলন।

৬৪ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপ

পুলিশে দলীয় নিয়োগের তদন্ত শেষ পর্যায়ে, তথ্য প্রকাশের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী

৬৪ জেলায় ৬৪ স্বরাষ্ট্রমন্ত্রী চান রুমিন ফারহানা!

রিয়াদে অগ্নিকাণ্ডে নিহত ৯ প্রবাসীর লাশ দেশে পৌঁছেছে

ক্যাম্পাসগুলোতে শিবিরের ওপর ছাত্রদলের হামলার দিনটি ছিল বেশ কষ্টের: জামায়াত এমপি

নতুন দায়িত্ব পেলেন ১০ মন্ত্রী-প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক পরিমণ্ডলে কোর অব মিলিটারি পুলিশের ভূমিকার প্রশংসা সেনা প্রধানের

কীটনাশকের কাঁচামাল আমদানি সহজ করার পদক্ষেপকে স্বাগত বামার

‘বক্তব্য প্রত্যাহার করলাম, এবার আপনারা খুশি?’