হোম > জাতীয়

গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে দেশে টেকসই সংস্কার প্রয়োজন

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের চেয়ারম‍্যান ফ্রাঁসোয়া ভ্যালেরিয়ান

স্টাফ রিপোর্টার

ছবি: আমার দেশ

গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে দেশে টেকসই সংস্কার প্রয়োজন বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের চেয়ারম্যান ফ্রাঁসোয়া ভ্যালেরিয়ান। বৃহস্পতিবার সকালে রাজধানীর ধানমণ্ডির মাইডাস সেন্টারে এক মিট দ্য প্রেসে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টার বিরুদ্ধে যে দুর্নীতি অনিয়মের অভিযোগ উঠেছে তা তদন্তাধীন। এ নিয়ে এখনই কোনো মন্তব্য করতে চাই না। এ বিষয়ে সঠিক তদন্ত নিশ্চিত করতে হবে। বিচার ব্যবস্থাকে নির্বাহী বিভাগ থেকে আলাদা করে দুনীর্তিগ্রস্ত ব্যক্তিদের শুধু গ্রেপ্তারই নয়, সঠিক বিচার করতে হবে।

তিনি আরও বলেন, মব ভায়োলেন্সের বিষয়গুলো নিয়ে আমরা উদ্বিগ্ন, যেখানে সাংবাদিকসহ সাধারণ মানুষও আক্রান্ত হচ্ছেন। এটা গণতান্ত্রিক পরিবেশ তৈরিতে বাধাগ্রস্ত করবে।

মিট দ্যা প্রেসে ড. টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে ব্যাংকিং খাতে কিছু সংস্কার হওয়াতে অর্থ পাচারে প্রতিরোধক ব্যবস্থা তৈরি হয়েছে। অর্থ পাচার বন্ধ হয়নি কিছুটা নিয়ন্ত্রিত হয়েছে। উন্নত বিশ্বে যে বিপুল পরিমাণ অর্থ পাচার হয় তার মাত্র ১ শতাংশ ফেরত আসে। এটি দীর্ঘ প্রক্রিয়া।

তিনি আরও বলেন, দুর্নীতি দমন কমিশনকে কার্যকর করতে সংস্কার কমিশনকে সহযোগিতা করছে টিআইবি।

চলতি সপ্তাহেই জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ

রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলম ৪ দিনের রিমান্ডে

দেশে ফ্যাসিবাদ ফেরার আশঙ্কা ঠেকাতে শিল্পী-কলাকুশলীদের সোচ্চার থাকার আহ্বান

গাজীপুর-সাভার-আশুলিয়াতে ৭০টির বেশি কারখানা বন্ধ ঘোষণা

গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

প্রধানমন্ত্রীর তুরস্ক সফর বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে গেছে

তিন দাবিতে ১-১২তম নিবন্ধনধারীদের রাজধানীতে অবস্থান কর্মসূচি

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত

মাঠ প্রশাসনে গতি ফেরাতে ইউএনও সম্মেলনের প্রস্তুতি

কক্সবাজার থেকে চলতি মাসেই আন্তর্জাতিক ফ্লাইট চালু