হোম > জাতীয়

সিইসির সঙ্গে বৈঠকে বিএনপির প্রতিনিধিদল

স্টাফ রিপোর্টার

‎প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপির প্রতিনিধিদল। ‎বৃহস্পতিবার দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে দুপুর পৌনে ১টার দিকে আসে প্রতিনিধিদলটি। পরে আপিল শুনানির বিরতিতে দেড়টার দিকে এ বৈঠক শুরু হয়।

বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ এই প্রতিনিধিদলে নেতৃত্ব দিচ্ছেন। এ সময় নির্বাচন পরিচালনা কমিটি সদস্য বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহ, ইসির সাবেক ভারপ্রাপ্ত সচিব মোহাম্মদ জকরিয়া উপস্থিত রয়েছেন।

‎বৈঠকের প্রেক্ষাপট ও মূল আলোচ্য বিষয়

‎আসন্ন গণভোট এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রমতে, বৈঠকে মূলত তিনটি বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে:

১. পোস্টাল ব্যালটে প্রতীকের অবস্থান: পোস্টাল ব্যালটে বিএনপির নির্বাচনি প্রতীক ‘ধানের শীষ’-এর অবস্থান নিয়ে দলটির পক্ষ থেকে ইতোমধ্যে আপত্তি তোলা হয়েছে।

২. সোশ্যাল মিডিয়ায় বিতর্ক: বাহরাইন ও কাতারে পোস্টাল ব্যালটের খাম নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ছবি ও ভিডিও নিয়ে জনমনে তৈরি হওয়া বিভ্রান্তি।

‎

৩. আচরণবিধি বাস্তবায়ন: নির্বাচনি আচরণবিধি প্রতিপালনে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে বিএনপি তাদের অসন্তোষ ও দাবিগুলো সিইসির কাছে তুলে ধরবে।

‎নির্বাচন কমিশন সচিবালয় সূত্রে জানা গেছে, নির্বাচন আয়োজনের প্রস্তুতিমূলক কাজের স্বচ্ছতা নিশ্চিত করতেই বিএনপির এই প্রতিনিধিদল কমিশনের সঙ্গে বিস্তারিত আলোচনায় বসেছে।

গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

প্রধানমন্ত্রীর তুরস্ক সফর বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে গেছে

তিন দাবিতে ১-১২তম নিবন্ধনধারীদের রাজধানীতে অবস্থান কর্মসূচি

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত

মাঠ প্রশাসনে গতি ফেরাতে ইউএনও সম্মেলনের প্রস্তুতি

কক্সবাজার থেকে চলতি মাসেই আন্তর্জাতিক ফ্লাইট চালু

ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তিতে কী আছে, কোন শর্তে হাসিনাকে ফেরানো যাবে

মতপ্রকাশের অবাধ স্বাধীনতা নিশ্চিত করতে হবে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আ.লীগের ৪৬ নেতাকর্মী গ্রেপ্তার

জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় সহজ শর্তে দ্রুত অর্থায়নের তাগিদ