হোম > জাতীয়

বাঁধনের সঙ্গে যা হয়েছে তা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার

আমার দেশ অনলাইন

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা আজমেরী হক বাঁধনের ওপর ইতালির ভেনিসে হামলার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রতিক্রিয়ায় তিনি বলেন, অভিনেত্রী বাঁধনের সঙ্গে যা হয়েছে তা অমার্জনীয় ও নিন্দনীয় অপরাধ।

মঙ্গলবার ত্রয়োদশ জাতীয় সংসদে এক নোটিশের আলোচনার ফাঁকে এ মন্তব্য করেন ডেপুটি স্পিকার। এ সময় তিনি আরো বলেন, ওই ঘটনায় নির্মমতার চরম বহিঃপ্রকাশ ঘটেছে।

এছাড়াও বাঁধনের ওপর হামলার ঘটনায় এদিন সংসদে প্রতিবাদ জানানো হয়।

এর আগে ইতালির ভেনিসে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দিতে গিয়ে হামলার শিকার হন অভিনেত্রী বাঁধন। ভেনিসের মেস্ত্রে এলাকার একটি পার্কে ভাই ও তার ছোট সন্তানের সঙ্গে অবস্থানকালে তাদের ওপর হামলা চালানো হয়।

উল্লেখ্য, ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনে রাজপথে সক্রিয় ভূমিকা রেখেছিলেন আজমেরী হক বাঁধন। সেই প্রেক্ষাপটেই ভেনিসে তার ওপর হামলার ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এদিকে ঘটনাটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর সহশিল্পী ও সাধারণ নেটিজেনদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে: প্রধানমন্ত্রী

পাঁচ বিভাগে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক: এলজিআরডি প্রতিমন্ত্রী

সরকারি প্রতিষ্ঠানে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর তাগিদ প্রযুক্তিমন্ত্রীর

ভোলার গ্যাস মূল নেটওয়ার্কে আনতে সাত বছর সময় লাগবে: সংসদে প্রধানমন্ত্রী

১০ হাজার বাংলাদেশি কর্মী নেবে ওমান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আধাঘণ্টা ইমিগ্রেশন বন্ধ, শাহজালালে যাত্রীদের দীর্ঘ সারি

রেল নেটওয়ার্কে যুক্ত হবে দেশের সব জেলা: রেলমন্ত্রী

ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৬৩

প্রবীণ দাতার অধিকার সুরক্ষায় ‘ভোগ-দখল সংরক্ষণসহ দান’

অনলাইনে বিয়ে-তালাক নিবন্ধন নিয়ে যা বললেন আইনমন্ত্রী