হোম > জাতীয়

দেশে ফিরেছেন দোহায় আটকে থাকা বিমানের ১২ ক্রু

মধ্যপ্রাচ্য সংঘাত

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের কারণে দোহায় আটকে পড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১২ জন ক্রু দেশে ফিরেছেন। গত ২৭ ফেব্রুয়ারি কাতারে যাওয়ার পর যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের প্রভাব পড়ায় তাদের নির্ধারিত ফ্লাইট বাতিল হয়। ফলে তারা প্রায় ১২ দিন দোহায় অবস্থান করেন।

মঙ্গলবার (১০ মার্চ) রাতে মাস্কট হয়ে তারা ঢাকায় পৌঁছান। দেশে ফিরে নিরাপদে ফেরার স্বস্তি প্রকাশ করেন ক্রুরা। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও কেবিন ক্রু ইউনিয়নের সদস্যরা তাদের স্বাগত জানান।

আটকে থাকা সময় তারা কাতারের একটি হোটেলে ছিলেন। বিমানের চালক ও ক্রুরা জানান, এতদিন যে ধরনের পরিস্থিতির কথা শুধু শুনতেন, সেগুলোর কিছুটা তারা হোটেলের জানালা থেকেই প্রত্যক্ষ করেছেন।

বিমানের এক কর্মকর্তা বলেন, দাম্মামে থাকা ক্রুদের প্রথমে রিয়াদে নেওয়া হয়। পরে সেখান থেকে রিয়াদ-ঢাকা ফ্লাইটে দেশে আনা হয়। এছাড়া দুবাই, শারজা ও আবুধাবিতে থাকা ক্রুদেরও দেশে ফিরিয়ে আনা হয়েছে।

এ সময় আটকে পড়া ক্রুদের পরিবারের সদস্যরা উদ্বেগ ও আতঙ্কের মধ্যে দিন কাটিয়েছেন। বিমানের ক্যাপ্টেন আসিফ মাহমুদ বলেন, দেশে ফেরার ক্ষেত্রে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ সার্বিক সহযোগিতা করেছে।

দেশে পৌঁছেছে সৌদিতে নিহত ৭ বাংলাদেশির লাশ

আজ যে জেলায় ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষার ফি ৮ হাজার টাকা নির্ধারণ

রেজিস্ট্রেশনের আওতায় আসছে বিদেশি শ্রমিক

তাহসিফের মৃত্যুর ঘটনায় উত্তরখান থানায় বাবার মামলা

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল আজ

তাহসিফের ‘জুনিয়র বন্ধু’ দীপকে নৌ-পুলিশের কাছে হস্তান্তর করেছে পিবিআই

ট্রান্সজেন্ডার নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্যের নিন্দা হেফাজতে ইসলামের

‘ঢাবি অমানুষদের জায়গা’—ফজলুর রহমানকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান সাদিক কায়েমের

একযোগে খুলনা রেঞ্জের ২৮ পুলিশ সদস্য ক্লোজড