হোম > জাতীয়

চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর বিষয়ে যা জানালেন পররাষ্ট্রমন্ত্রী

আমার দেশ অনলাইন

চীন-মিয়ানমার-বাংলাদেশ অর্থনৈতিক করিডোর ইস্যুতে বাংলাদেশ তাৎক্ষণিক কোনো সিদ্ধান্ত নিচ্ছে না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তার ভাষ্য, বিষয়টি নিয়ে সম্ভাবনা ও বিভিন্ন দিক এখনো পর্যবেক্ষণ এবং মূল্যায়নের পর্যায়ে রয়েছে।

শনিবার (২৭ জুন) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর সাম্প্রতিক মালয়েশিয়া ও চীন সফর নিয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, করিডোর-সংক্রান্ত বিষয়ে সরকার এখনই কোনো চূড়ান্ত অবস্থান গ্রহণ করেনি। সংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্ব দিয়ে পর্যালোচনা করা হচ্ছে এবং সম্ভাব্য সুবিধা-অসুবিধা বিবেচনা করা হচ্ছে।

তিনি আরও জানান, বাংলাদেশের ব্রিকসে অন্তর্ভুক্তি, তিস্তা মহাপরিকল্পনা এবং রোহিঙ্গা সংকট মোকাবিলায় সহযোগিতার বিষয়ে চীন ইতিবাচক আশ্বাস দিয়েছে। তার মতে, দুই দেশের পারস্পরিক সম্পর্ক বর্তমানে নতুন উচ্চতায় পৌঁছেছে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে খুব শিগগিরই সম্ভাব্যতা যাচাই কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। পাশাপাশি ব্রিকসে বাংলাদেশের সদস্যপদ অর্জনের প্রচেষ্টাতেও চীন সহায়তা করবে।

অন্যদিকে, প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরে সেখানে অবস্থানরত অনিয়মিত বাংলাদেশি কর্মীদের বৈধ করার উদ্যোগ এবং নতুন শ্রমিক নিয়োগের বিষয়টি বিশেষ গুরুত্ব পেয়েছে। একই সঙ্গে, আসিয়ানের সদস্যপদ লাভের প্রচেষ্টায় বাংলাদেশকে সমর্থন দেওয়ার আশ্বাসও দিয়েছে মালয়েশিয়া।

এআরবি

ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

পদ ছাড়লেও মাদকবিরোধী অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা দিলেন ইশরাক

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪, মামলা ৫৩

দুপুরে পদত্যাগের ঘোষণা দেবেন ইশরাক

সর্বশেষ ফেসবুক স্ট্যাটাসে যা জানালেন ইশরাক

শুষ্ক মৌসুমে অগ্নিকাণ্ড এড়াতে ফায়ার সার্ভিসের পরামর্শ

সোমবার সারা দেশে বন্ধ থাকবে স্বর্ণের দোকান

সচিব পর্যায়ে বড় রদবদল

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২২

বিএমইউতে পূর্ণাঙ্গ ক্যানসার গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠার প্রস্তাব