হোম > জাতীয়

জাতীয় ঈদগাহে ছাতা-জায়নামাজ নেওয়া যাবে, যেসব বস্তু নিষিদ্ধ

আমার দেশ অনলাইন

জাতীয় ঈদগাহে জায়নামাজ, ছাতা, মোবাইল ফোন আনা যাবে। তবে ব্যাগ, কোনো দাহ্য বস্তু আনা যাবে না বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার।

বৃহস্পতিবার জাতীয় ঈদগাহ পরিদর্শন শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।

ডিএমপি কমিশনার বলেন, 'পুরো জাতীয় ঈদগাহ ময়দানে সিসি ক্যামেরা থাকবে।

কয়েকটি ওয়াচ টাওয়ার থাকবে। সার্বক্ষণিক মনিটরিং করা হবে। ঈদ ময়দানে চারদিকে তল্লাশির ব্যবস্থা থাকবে। পুলিশ লাইনিং ব্যবস্থা থাকবে।

মূল গেট দিয়ে প্রবেশ করতে হবে। নারীদের প্রবেশের জন্য আলাদা গেটের ব্যবস্থা থাকবে।'

এবারও জাতীয় ঈদগাহ ময়াদানে সকাল সাড়ে ৮টায় নামাজ অনুষ্ঠিত হবে। বায়তুল মোকাররমে মোট ৫টি জামাত আদায় করা হবে।

এর বাইরে ঢাকা উত্তর সিটি করপোরেশনের বাণিজ্য মেলায় নামাজ আদায় করার ব্যবস্থা আছে।

পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। একসঙ্গে দুজন ভিভিআইপি থাকায় ঈদগাহ ময়দানে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার।

বৃষ্টি বা প্রতিকূল আবহাওয়া থাকে তাহলে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে সকাল ৯টায় ঈদের জামাতের ব্যবস্থা রাখা হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

আবাসিক এলাকায় নকশার ব্যত্যয় ঘটিয়ে ভবন নির্মাণ বন্ধে কঠোর পদক্ষেপের সুপারিশ

পাঁচ বছরে ২ কোটি মানুষকে চক্ষুসেবা দেবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

শিশুর অধিকার রক্ষায় সরকার আন্তরিক: সমাজকল্যাণমন্ত্রী

৪৯তম বিশেষ বিসিএসে ৬৫১ জনের নিয়োগ, যোগদান ১২ অক্টোবর

বৈশ্বিক সংকট মোকাবিলায় দায়িত্ব ভাগ করে নিতে হবে: আইনমন্ত্রী

বন্দর ব্যবস্থাপনা ও বিনিয়োগ নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা

ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক

আবরারের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, দ্রুত বিচারের আশ্বাস

কোরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার: রাষ্ট্রপতি

দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর