রাজধানীর মতিঝিল, কমলাপুর, টিকাটুলি, গোপীবাগ এলাকায় শীতার্ত দুঃস্থ ৫০০ পরিবারের মাঝে কম্বল বিতরণ করেছে বরিশাল বিভাগ সমিতি। শুক্রবার এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. জিয়াউল কবির দুলু।
প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রেসকাউন্সিলের সাবেক চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম। অনুষ্ঠান পরিচালনা করেন সমিতির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) অ্যাডভোকেট এনামুল ইসলাম রুবেল। বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা এনায়েত হোসেন আকন্দ, বীর মুক্তিযোদ্ধা এবিএম সুলতান আহমদ, বীর মুক্তিযোদ্ধা আবদুর রাজ্জাক, বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশীদ, মকবুল আহমেদ, ইসা শরীফ সবুজ, রেবেকা সুলতানা, মো, আসাদুজ্জামান, সৈয়দ আসাদুল ইসলাম, মেজবাহ উদ্দিন আহমেদ প্রমুখ।
বক্তারা দুঃস্থ মানুষের পাশে দাঁড়াবার জন্য সম্পদশালীদেরকে এগিয়ে আসার আহ্বান জানান। সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. জিয়াউল কবির দুলু তার বক্তব্যে সবার নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন, যারা বিভিন্ন সময়ে সমিতির কার্যক্রমে আর্থিক সহায়তা করে সমিতিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং কম্বল বিতরণে ও কম্বল কেনার জন্য সাধ্যমত টাকা অনুদান দিয়েছেন তাদের প্রতি।