হোম > জাতীয়

লালনের আদর্শে অন্যায়-অবিচারমুক্ত জীবন ধারণ করতে হবে

কুমারখালীতে প্রাণিসম্পদ উপদেষ্টা

বিশেষ প্রতিনিধি

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, লালন যে অন্যায়-অবিচারের বিরুদ্ধে মন ঠিক রাখতে বলেছেন, তা যেন আমরা নিজেদের জীবনে ধারণ করতে পারি। যদি আমরা আমাদের মনকে সৎ পথে রাখতে পারতাম, তাহলে সমাজে এত অন্যায়-অবিচার ঘটতো না।

শনিবার কুষ্টিয়ার কুমারখালীতে লালন একাডেমি প্রাঙ্গণের পাশে নবপ্রাণ আখড়াবাড়িতে আয়োজিত হয় ফকির লালনের ১৩৫তম তিরোধান দিবস উপলক্ষে বিশেষ সংগীতানুষ্ঠান ও আলোচনা সভা। দোহাই তোমার মনকে আমার লও গো সুপথে’ শীর্ষক এই আয়োজনে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা এসব কথা বলেন।

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, আমাদের তরুণ শিক্ষার্থীরা অন্যায় ও অবিচারের বিরুদ্ধে সাহসিকতার সঙ্গে লড়াই করেছে। তাদের অনেকেই এখনো আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

উপদেষ্টা বলেন, ফকির লালন মৃত্যু দিনকে জাতীয় পর্যায়ে ঘোষণা করার পেছনে অন্তর্বর্তী সরকারের ঐকান্তিক ইচ্ছা ছিল।

তারা কষ্ট স্বীকার করে গান শোনেন, অংশ নেন আখড়া মহোৎসবে, তারপর ফিরে যান। কিন্তু এর রাষ্ট্রীয় স্বীকৃতি ছিল না। বরং লালনকে দলীয়ভাবে বিভক্ত করার অপচেষ্টা করা হয়েছিল। আমরা লালনকে কোনো দলের হতে দেব না। লালন ছিলেন মানুষের, সাধারণ মানুষেরই তিনি রয়ে গেছেন। তাই আমাদের দায়িত্ব্তলালনের দর্শন ও আদর্শকে রক্ষায় কাজ করে যাওয়া।

তিনি আরও বলেন, আমরা যেন লালনের গান যথাযথভাবে পরিবেশন করতে পারি, সে চেষ্টায় থাকতে হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি, লেখক, চিন্তক এবং লালন গবেষক ফরহাদ মজহারসহ অন্যান্যরা। এসময় নবপ্রাণ আখড়াবাড়িতে লালনের রেখে যাওয়া মানবমুক্তির আধ্যাত্মিক বাণী সম্বলিত গান গাওয়া হয়।

বেআইনিভাবে ৫ হাজার মুসলিমকে পুশব‍্যাক করেছে শুভেন্দু

সিলেটে প্রধানমন্ত্রী তারেক রহমান

সাবেক এমপি হাসানাত আব্দুল্লাহসহ ৪ জনের বিচার শুরু আজ

মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী

প্রত্যর্পণের প্রস্তাব তৈরি হচ্ছে, ইন্টারপোলকে জানাল বাংলাদেশ

সংকট কাটিয়ে স্বাভাবিক হচ্ছে ইসলামী ব্যাংক

দায়িত্বে অসম্ভব চাপ অনুভব করছি: প্রধানমন্ত্রী

খুলনায় আশ্রয়ণ প্রকল্পের ঘরবাড়ি ক্ষতিগ্রস্তের ঘটনায় আসকের উদ্বেগ

উষ্ণবৃষ্টির সঙ্গে ১৩ জেলায় বইছে তাপপ্রবাহ

হেলিকপ্টার দিয়ে আকাশ থেকে বীজ ছিটিয়ে লাগানো হবে গাছ: আইএসপিআর