হোম > জাতীয়

শেখ হাসিনার বক্তব্যে ভারতের কোনো ভূমিকা নেই: জয়সওয়াল

কূটনৈতিক রিপোর্টার

বাংলাদেশ থেকে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেয়ার পর শেখ হাসিনা ভার্চুয়ালি যেসব বক্তব্য দিয়েছেন, সেগুলো নিজস্ব ব্যবস্থাপনায় এবং এতে ভারতের কোনো ভূমিকা নেই বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

শুক্রবার নয়াদিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার মো. নূরল ইসলামকে তলব করে এ কথা জানায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

নূরল ইসলামকে তলবের পর বিকেলে এক সংবাদ ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার (বক্তব্যের) বিষয়ে বলা হয়েছে, তিনি নিজস্ব ব্যবস্থাপনায় এটা করছেন এবং এতে ভারতের কোনো ভূমিকা নেই। এটাকে ভারত সরকারের অবস্থানের সঙ্গে মিশিয়ে ফেললে, তাতে দ্বিপাক্ষিক সম্পর্কে কোনো ইতিবাচক কিছু আসবে না।

সম্প্রতি ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে একাধিক লাইভ বক্তব্য দিয়েছেন শেখ হসিনা। তাকে 'উসকানিমূলক' বক্তব্য দেয়ার সুযোগ করে দেয়ার অভিযোগ তুলে ঢাকায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করা হয়। এর একদিন পর নয়াদিল্লিতে নূরুল ইসলামকে তলব করা হলো।

মুখপাত্র জয়সওয়াল বলেন, নূরুল ইসলামকে বলা হয়েছে যে ভারত বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও পারস্পরিক লাভজনক সম্পর্ক চায়, যা সাম্প্রতিক উচ্চপর্যায়ের বৈঠকে বেশ কয়েকবার বলা হয়েছে।

তিনি বলেন, তবে, এটা দুঃখজনক যে বাংলাদেশ সরকারের নিয়মিত বিবৃতিগুলোকে ভারতকে নেতিবাচকভাবে উপস্থাপন করা হয়, বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যার জন্য আমাদের দায়ী করা হয়। বাংলাদেশের এই বিবৃতিগুলোই আসলে ক্রমাগত নেতিবাচক মনোভাব তৈরির জন্য দায়ী।

জয়সওয়ালের মতে, যদিও ভারত সরকার পারস্পরিক লাভজনক সম্পর্কের জন্য প্রচেষ্টা চালাবে, পাশাপাশি আমরা এটাও আশা করি যে বাংলাদেশ পরিবেশকে ঘোলাটে না করে একইরকম আচরণ করবে।

বাড়িতে আগুনের ঘটনায় আমি দুইবার আহত হয়েছি: সংসদে এমপি নুসরাত

হাতকড়া ছাড়া জিয়াউলের আদালতে হাজিরা, সংসদে যা বললেন ইলিয়াস আলীর স্ত্রী

গোপালগঞ্জে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে নতুন ডিসি-এসপি

নিবন্ধন বিভাগের উন্নয়নে ৬ দফা দাবি পেশ বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের

মামুনুল হক ইস্যু: ওলিপুরীর খোলা চিঠির জবাব দিলেন পীর সাহেব দেওনাসহ তিন শীর্ষ আলেম

দেশে ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু

মালয়েশিয়াগামী কর্মীদের জন্য সুখবর দিলেন প্রবাসী কল্যাণমন্ত্রী

গোপালগঞ্জের এসপি বদলি, চট্টগ্রাম রেঞ্জে নতুন ডিআইজি

জলবায়ু সম্মেলনে উপকূলের সংকট ও শিশু-তরুণদের অধিকার তুলে ধরলেন তিন বাংলাদেশি

চলতি সপ্তাহেই জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ