হোম > জাতীয়

১৪ বছর পর করাচি গেল বিমানের ফ্লাইট

স্টাফ রিপোর্টার

দীর্ঘ ১৪ বছর পর ঢাকা-করাচি-ঢাকা রুটে সরাসরি ফ্লাইট চালু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স । বৃহস্পতিবার ঢাকা থেকে বিমানের প্রথম ফ্লাইট (বিজি-৩৪১) রাত ৮ টায় করাচির উদ্দেশ্যে যাত্রা শুরু করে। এ উপলক্ষ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রুটটি চালুর মধ্য দিয়ে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সরাসরি যোগাযোগ স্থাপিত হলো। বিমানের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রুটটি দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্যের প্রসার, শিক্ষার বিস্তার ও সাংস্কৃতিক মেলবন্ধন সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে বলে ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিমানের ফিরতি ফ্লাইট (বিজি-৩৪২) করাচি থেকে শুক্রবার রাত ১২টা ১ মিনিটে যাত্রা করে ঢাকায় পৌঁছাবে, একই দিন স্থানীয় সময় ভোর ৪টা ২০ মিনিটে। প্রথম ফ্লাইটে ১৫০ জন যাত্রী যাত্রা করেন।

বিজ্ঞপ্তিাতে আরো উল্লেখ করা হয়, শীতকালীন সূচি অনুযায়ী প্রতি বৃহস্পতিবার ও শনিবার ঢাকা থেকে স্থানীয় সময় রাত ৮ টায় যাত্রা করে করাচিতে পৌঁছাবে রাত ১১ টায়। করাচি থেকে স্থানীয় সময় রাত ১২টা ১ মিনিটে যাত্রা করে ঢাকায় পৌঁছাবে একই দিন ভোর ৪টা ২০ মিনিটে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, পাকিস্তানের হাই কমিশনার ইমরান হায়দার, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মোঃ সাফিকুর রহমান । এছাড়াও মন্ত্রণালয়, বিমান, সিভিল এভিয়েশন ও অন্যান্য সংস্থার কর্মকর্তাবৃন্দ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আগামীর সাংবাদিকতায় অপরিহার্য এআই, ডিআরইউতে বিশেষ কর্মশালা

যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী

স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠা করা বর্তমান সরকারের প্রতিশ্রুতি: তথ্যমন্ত্রী

শায়খ আহমাদুল্লাহর ‘শরয়ী সমাধান’ ৩০০তম পর্ব পূর্তি উপলক্ষে বিশেষ আয়োজন

দু’দিনে প্রবল কালবৈশাখী ও অতি বর্ষণে ভূমিধসের সতর্কবার্তা জারি

তারেক রহমানের স্ত্রী প্রীতি নিয়ে ফেসবুকে আলোচনার ঝড়

জাকাতকে হেয় করে বিএনপি নেত্রীর বক্তব্য: শিবির ও খতমে নবুওয়তের প্রতিবাদ

নতুন প্রজন্মের ওপর নির্ভর করছে আগামীর বাংলাদেশ: প্রধানমন্ত্রী

ঢাকা-দিল্লির মধ্যে ‘পুরোদমে’ ভিসা কার্যক্রমে ফেরার উদ্যোগ

অবাধ তথ্য প্রবাহ সভ্যতার জন্য অক্সিজেনের মতো: তথ্যমন্ত্রী