হোম > জাতীয়

প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি ওলামা জনতা ঐক্য পরিষদের

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব ও ওলামা জনতা ঐক্য পরিষদের প্রেসিডিয়াম সদস্য মুফতি ফখরুল ইসলাম বলেছেন, নাচ-গান মুসলিম সংস্কৃতি নয়, এগুলো হিন্দু সংস্কৃতি। ৯০ শতাংশ মুসলমানের দেশে মুসলিম ছেলেমেয়েদের নাচ-গান শিক্ষা দিয়ে নাস্তিক বানানোর ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না। গানের শিক্ষকের পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে।

সোমবার প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে ‘ওলামা জনতা ঐক্য পরিষদ’আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে এসব কথা বলেন তিনি।

এ সময় তিনি বলেন, ভারতীয় ষড়যন্ত্র এবং ভারতের তাবেদার পতিত স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনার দোষরদের চক্রান্ত রুখে দেওয়া হবে। হাসিনার রেখে যাওয়া কারিকুলাম শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বাস্তবায়নের গভীর চক্রান্ত করছে প্রশাসনে ঘাপটি মেরে বসে থাকা তার দোসর ও অসাধু কর্মকর্তারা।

প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষকের পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেয়ার দাবি জানিয়ে তিনি বলেন, দাবি না মানা হলে দেশের তৌহিদি জনতাকে সঙ্গে নিয়ে কঠিন কর্মসূচি দেওয়া হবে।

এ সময় আরো বক্তব্য দেন দৈনিক ডেসটিনি সম্পাদক মাহমুদুল হাসান নিজামী, ইসহাক খান, মাওলানা শেখ সাদী ও মোহাম্মদ তানভীর আহমেদ প্রমুখ।

প্রধানমন্ত্রীর তুরস্ক সফর বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে গেছে

তিন দাবিতে ১-১২তম নিবন্ধনধারীদের রাজধানীতে অবস্থান কর্মসূচি

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত

মাঠ প্রশাসনে গতি ফেরাতে ইউএনও সম্মেলনের প্রস্তুতি

কক্সবাজার থেকে চলতি মাসেই আন্তর্জাতিক ফ্লাইট চালু

ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তিতে কী আছে, কোন শর্তে হাসিনাকে ফেরানো যাবে

মতপ্রকাশের অবাধ স্বাধীনতা নিশ্চিত করতে হবে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আ.লীগের ৪৬ নেতাকর্মী গ্রেপ্তার

জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় সহজ শর্তে দ্রুত অর্থায়নের তাগিদ

জলবায়ু সম্মেলনে বাংলাদেশের অভিজ্ঞতা ও ঝুঁকি মোকাবিলায় ইএসডিওর নানামুখী তৎপরতা