হোম > জাতীয়

৭ দিনের মধ্যে সব ভোটকেন্দ্রে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতের নির্দেশ

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের সব ভোটকেন্দ্রে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খান।

তিনি বলেছেন, যেসব ভোটকেন্দ্রে বিদ্যুৎ সংযোগ নেই, ৭ দিনের মধ্যে সেসব কেন্দ্রে বিদ্যুৎ সংযোগ বা বিকল্প বিদ্যুৎ সরবরাহের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

বুধবার বিদ্যুৎ ভবনে পবিত্র রমজান মাস, জাতীয় সংসদ নির্বাচন এবং গ্রীষ্ম মৌসুমে বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ পরিস্থিতি নিয়ে আয়োজিত এক আলোচনাসভায় তিনি এ নির্দেশনা দেন।

আগামী ১২ ফেব্রুয়ারি দেশে ১৩তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

তবে সারা দেশের ৩০০টি সংসদীয় আসনের বিভিন্ন ভোটকেন্দ্রের মধ্যে অন্তত ৩২৫টি কেন্দ্রে বিদ্যুৎ সংযোগ না থাকায় সুষ্ঠু ভোটগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এর পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ভোটকেন্দ্রগুলোতে বিদ্যুৎ সংযোগ নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়।

রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলম ৪ দিনের রিমান্ডে

দেশে ফ্যাসিবাদ ফেরার আশঙ্কা ঠেকাতে শিল্পী-কলাকুশলীদের সোচ্চার থাকার আহ্বান

গাজীপুর-সাভার-আশুলিয়াতে ৭০টির বেশি কারখানা বন্ধ ঘোষণা

গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

প্রধানমন্ত্রীর তুরস্ক সফর বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে গেছে

তিন দাবিতে ১-১২তম নিবন্ধনধারীদের রাজধানীতে অবস্থান কর্মসূচি

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত

মাঠ প্রশাসনে গতি ফেরাতে ইউএনও সম্মেলনের প্রস্তুতি

কক্সবাজার থেকে চলতি মাসেই আন্তর্জাতিক ফ্লাইট চালু

ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তিতে কী আছে, কোন শর্তে হাসিনাকে ফেরানো যাবে